দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ

ভূরুঙ্গামারীতে জাতীয় কন‍্যা শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

'সময়ের অঙ্গীকার, কন‍্যা শিশুর অধিকার' এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় কন‍্যা শিশু দিবস-২০২২ উপলক্ষ্যে এক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৪ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। 


এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমন্ডার বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম‍্যান জালাল উদ্দিন মন্ডল, উপজেলা সহকারী প্রগ্রামার রুবেল সরকার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাকির হোসেন।এসময়  উপজেলার ১০ ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাবের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্হিত ছিলেন।


উল্লেখ্য, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশের মোট জনসংখ্যার ৪০ শতাংশ শিশুর উন্নয়ন, সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে বর্তমান সরকার। এই শিশুদের অন্তত ১৫ শতাংশ কন্যাশিশু। কন্যাশিশুর ওপর বঞ্চনা বেড়ে যাওয়ায় দিবসটি বিশেষ গুরুত্ব সহকারে পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।

Tag
আরও খবর