বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য

রিক্সা বহর নিয়ে নৌকার পক্ষে গণসংযোগ করলেন ড. জান্নাত আরা হেনরী

রিক্সা বহর নিয়ে নৌকার পক্ষে গণসংযোগ করলেন ড. জান্নাত আরা হেনরী


সারা দেশের ন্যায় সিরাজগঞ্জেও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত মনোনয়ন প্রত্যাশীরা। সিরাজগঞ্জ সদর কামারখন্দ ২ আসনের আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা হেনরী সিরাজগঞ্জে সদর উপজেলার পৌর এলাকায় দুই শতাধিক রিক্সা বহর নিয়ে নাজমুল চত্বর থেকে শুরু করে পুরো শহর হাজারো নেতা কর্মী ও সাধারণ মানুষদের নিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার লক্ষে নৌকার পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। 

গতকাল বুধবার ( ১৮ অক্টোবর) সকালে শহরের বিভিন্ন জায়গায় ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের দ্বারে দ্বারে নৌকার পক্ষে ভোট চেয়ে গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন। সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের গণমানুষের নেত্রী ড. জান্নাত আরা হেনরী, এসময় তিনি শহরে আসা আগত জনসাধারণ, ব্যবসায়ী ও পথচারিদের সাথে সৌজন্য সাক্ষাত করে নৌকার পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারা অব্যাহত রাখতে, নৌকার পক্ষে ভোট ও দোয়া চান।

গনসংযোগ শেষে ড. জান্নাত আরা হেনরী সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশকে রোল মডেল হিসেবে উন্মোচিত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতিক দিলে আগামীতেও যেভাবে পাশে থেকে মানুষের জন্য কাজ করেছি। সামনেও মানুষের জন্য কাজ করে যাব।

এ সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক, আব্দুল ওয়াদুদ নাসির, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক, আব্দুস সাত্তার শিকদার, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য, মিজানুর রহমান দুদু, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য, জিহাদ আল ইসলাম,  সিরাজগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ টুংকু, সাবেক ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক, জাকির হোসেন, সিরাজগঞ্জ জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক, আলহাজ্ব সরকার, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন, ও সাধারণ সম্পাদক সুমন রহমান, সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের  সাবেক সাধারণ সম্পাদক, প্রকৌশলী আব্দুল্লাহ বিন আহমেদ, সিরাজগঞ্জ জেলা শাখা আহবায়ক কমিটির সদস্য, খালেদ মোশারফ শাওন, পৌর সভার ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক করিম মুন্সি ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোহাব্বত আলী খানসহ হাজারো নেতা কর্মী ও সাধারণ মানুষ এই গনসংযোগে অংশগ্রহণ করেন।