হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস পোশাক শ্রমিকদের অবরোধে অচল মিরপুর শহরের সৌন্দর্য রক্ষায় নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপসারণ করলেন মেয়র প্রার্থী উজ্জল প্রধান শেরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০ এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবা, নালা ভেঙে ফেলবো’—নাঙ্গলকোটে এমপি মোবাশ্বের আলম কুলিয়ারচরের শহীদ রেফায়েত উল্লাহর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত-২, গুরুতর আহত-১ হাজারো মানুষের সামনে খোকশাবাড়ীতে বখতিয়ার ফিরোজের প্রার্থীতা ঘোষণা শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু শ্রীমঙ্গলে কাল থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ১৫তম তাফসীরুল কুরআন মহাসম্মেলন সচেতনতা স্তন ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি এইচএসসি ফলাফলে ডোমারের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য, জিপিএ-৫ পেয়েছেন ৭ জন আশাশুনি-বুধহাটা সড়কে গরু-ভেড়ার অবাধ বিচরণে দুর্ঘটনার শঙ্কা লাখাইয়ে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা। ডেঙ্গু প্রতিরোধে শেরপুরের ঝিনাইগাতীতে পরিচ্ছন্নতা অভিযান দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিরসরাইয়ে ইবনে আব্বাস (রা.) ইন্টারন্যাশনাল মাদরাসার ৫ হাফেজকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান সাতক্ষীরায় ভবন নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবি: থানায় অভিযোগ শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নৌকার পক্ষে জান্নাত আরা হেনরীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

নৌকার পক্ষে জান্নাত আরা হেনরীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

সারা দেশের ন্যায় সিরাজগঞ্জে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত মনোনয়ন প্রত্যাশীরা। সিরাজগঞ্জ সদর কামারখন্দ ২ আসনের আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা হেনরী সিরাজগঞ্জে সদর উপজেলার পৌর এলাকায় গোশালা থেকে শুরু করে শহরের বিভিন্ন জায়গায় নেতা কর্মী ও সাধারণ মানুষদের নিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সারাদেশের উন্নয়ন মানুষের মধ্যে তুলে ধরেন এবং তার হাতকে আরো শক্তিশালী করার লক্ষে নৌকার পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

বৃহস্পতিবার ( ১৯ অক্টোবর) বিকেলে সদর উপজেলা পৌর এলাকার বিভিন্ন জায়গায় গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন। সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের গণমানুষের নেত্রী ড. জান্নাত আরা হেনরী, এসময় তিনি বাজার ও এলাকায় আগত জনসাধারণ, ব্যবসায়ী ও পথচারিদের সাথে সৌজন্য সাক্ষাত করে নৌকার পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারা অব্যাহত রাখতে, নৌকার পক্ষে ভোট ও দোয়া চান।

গনসংযোগ শেষে ড. জান্নাত আরা হেনরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশকে রোল মডেল হিসেবে উন্মোচিত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতিক দিলে আগামীতেও যেভাবে পাশে থেকে মানুষের জন্য কাজ করেছি। সামনেও মানুষের জন্য কাজ করে যাব।

এ সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ নাসির। সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য মিজানুর রহমান দুদু, সিরাজগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন, খোকসাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল খালেক পৌর সভার ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক করিম মুন্সি

এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন নেতৃবৃন্দগণ।

আরও খবর