স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

বানিয়াচংয়ের শিমুল চেইজ কাপ্তাই হাফ ম্যারাথনে চ্যাম্পিয়ন


রাঙামাটি কাপ্তাই প্রাকৃতিক সৌন্দর্য্য তুলে ধরার লক্ষ্যে ” সেইভ ওয়াল্ড সেইভ নেচার “ চেইজ হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই দৌড় প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয়েছে বানিয়াচংয়ে সন্তান আমির উদ্দিন শিমুল।


গত শুক্রবার (২০অক্টোবর) সকাল ৬টা ৪৫মিনিটে শিলছড়ি আনসার ক্যাম্প থেকে চেইজ ট্রাক কর্তৃক আয়োজিত হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়।


প্রথমে শিলছড়ি ৮ আনসার ক্যাম্প সদর ব্যাটালিয়ন হতে শুরু হয়ে শহীদ নৌ মোয়াজ্জম ঘাঁটি পর্যন্ত ৫কি: মি: দৌড় দিয়ে পুনরায় শিলছড়ি আনসার ক্যাম্পে এসে শেষ হয়।


ওই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন জেলা ও প্রত্যন্ত অঞ্চল হতে ১শ ১৯ জন নারী, পুরুষ, বৃদ্ধ, যুবক অংশ গ্রহণ করে।


চেইজ ট্র্যাক কর্তৃক আয়োজিত “চেইজ কাপ্তাই হাফ ম্যারাথন” নামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এইবারের ইভেন্টের শ্লোগান ছিল “সেইভ ওয়াইল্ড লাইফ, সেইভ নেচার। আয়োজক সংস্থা চেইজ ট্র্যাকের কর্ণধার নাজিম শাহেদ বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে তাদের এই আয়োজন।


শিশু থেকে বৃদ্ধ সকল বয়সের মানুষ যাতে নিজেদের মধ্যে বন্ধন দৃঢ় করে তোলে এসব ইভেন্টের মাধ্যমে। কাপ্তাইয়ের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার লক্ষ্যে এই ইভেন্টের শ্লোগান ছিল “সেইভ ওয়াইল্ড লাইফ, সেইভ নেচার” ।


৫ কি:মি: চেইজ হাফ ম্যারথন দৌড় প্রতিযোগীতায় চ্যাম্পিয়ান আমির উদ্দিন শিমুল জানান, ‘মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাসসহ খারাপ কাজ থেকে বিরত রাখতে এই প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শরীর এবং মনকে সুস্থ রাখতে মানুষের হাঁটা বা দৌড়ের কোনো বিকল্প নেই।


’ আমির উদ্দিন শিমুল বানিয়াচং মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী। সে উপজেলা সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের কাজী মহল্লার জয়নাল আবেদীন ও সুরিয়া খাতুনের পত্র। শিমুল বর্তমানে বাংলাদেশ উশু খেলোয়াড় কল্যাণ সমিতি কার্যকরি কমিটির সদস্য।


আগামী ২৭ তারিখ হাতিরঝিলে অনুষ্ঠিতব্য ১০ কি: মি: আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিবে আমির উদ্দিন শিমুল।

Tag
আরও খবর