দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

নিত্যপণ্যের দাম শহর থেকে গ্রামে বেশি কেন?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-10-2023 03:56:23 am

© ফাইল ছবি



◾শেখ আব্দুল্লাহ : নিত্যপণ্য কিনতে দিশেহারা অবস্থা গ্রামের স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষেরা। শহরকে ছাড়িয়ে গ্রামের হাট-বাজারে চড়ামূল্যে বিক্রি হচ্ছে নিত্যপণ্যের জিনিস। কিন্তু প্রকৃতপক্ষে শহরেরে চেয়ে গ্রামে নিত্যপণ্যের দাম কম হওয়াটা স্বাভাবিক ছিল। কারণ, গ্রাম থেকে উৎপাদন হয়ে সবকিছু শহরে আসে।


দেশের উৎপাদিত মোট খাদ্যশস্যের ৮৫ শতাংশেরও বেশি গ্রাম থেকে আসে। গ্রাম থেকে শহরে পণ্য পরিবহন খরচের জন্য পণ্যের দাম বেশি পড়ে যায়। ফলে শহরের দাম কিছুটা বেশি হতে পারে; কিন্তু গ্রামে সে হিসাবে কম থাকার কথা।

সরকার গত ১৪ সেপ্টেম্বর নিত্যপণ্য জিনিসের তালিকার প্রথম সারির পণ্যগুলো ডিম, আলু, পেঁয়াজের দাম নির্ধারণ করে দিয়েছিলো। ডিমের দাম নির্ধারণ করা হয়েছিল প্রতি হালি ৪৮ টাকা, আলু ৩৫-৩৬ টাকা, দেশি পেঁয়াজ ৬৪-৬৫ টাকা। কিন্তু এটা বাস্তবায়ন হয়েছে কতটুকু নিয়ে প্রশ্ন থেকেই যায়।


শহরে নিয়মিত খাদ্য অধিদপ্তরের অভিযান পরিচালনা করার কারণে কিছু কিছু বড় বাজারে কয়েকদিনের জন্য সরকার কর্তৃক আরোপিত নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি হলেও গ্রামে দৃশ্যটা পুরোপুরি ভিন্ন চিত্র। সরকারি ঘোষণার পরেও একদিনের জন্যও গ্রামে ডিম,আলু, পেঁয়াজের দামে নির্ধারিত মূল্যে বিক্রি হয়নি। ডিমের দাম সরকার কর্তৃক হালি প্রতি ৪৮ টাকা নির্ধারণ করা হলেও গ্রামে বিক্রি হচ্ছে প্রতি হালি ডিম ৫৫-৫৮ টাকা। এরকম নির্ধারিত মূল্য থেকে আলু, পেয়াজ কেজি প্রতি ১৫-২০ টাকা বেশি মূল্যে বিক্রি করছেন ব্যবসায়ীরা।


এছাড়াও গ্রামে সবজির বাজারও লাগামহীন দাম; বর্তমানে বাজারে ৮০-১০০ টাকার কমে কোনো সবজি ক্রয় করা যাচ্ছে না। মাছ মাংস নয়, সবজি কেনাই এখন গ্রামের স্বল্প আয়ের মানুষের কাছে কঠিন হয়ে দাড়িয়েছে। যদিও শহরের সবজির বাজারেও লাগামহীন দাম বেড়েছে। কিন্তু সর্বসাধারণের ভাবনার বিষয় শহরের তুলনায় গ্রামে সবজির দাম কম থাকাটা স্বাভাবিক; গ্রামে সবজির দাম লাগামহীন কেন! তাই এমতাবস্থায় গ্রামের মানুষ দায়ী করছে খাদ্য অধিদপ্তরে মনিটরিং-এর অভাবকে। যদি গ্রামের বড় বড় পাইকারি-খুচরা বাজারগুলোতে নিয়মিত খাদ্য অধিদপ্তর কর্তৃক মনিটরিং করা হতো তাহলে নিত্যপণ্যের দামের ভারসম্য কিছুটা বজায় থাকত।


তাই কর্তৃপক্ষের কাছে দাবি গ্রামের স্বল্প আয়ের মানুষের জীবনের দুর্ভোগ লাঘব করতে নিত্যপণ্যের দাম শিথিল করার জন্য যথাযথ পদক্ষেপ নেন।


◾ শেখ আব্দুল্লাহ

লেখক ও শিক্ষার্থী


আরও খবর
6ac3b9837d6ba-051026085147.webp
এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত

১১ দিন ২৩ ঘন্টা ১০ মিনিট আগে






deshchitro-6ab375a3cd97b-230926124555.webp
ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

২৪ দিন ৭ ঘন্টা ১৬ মিনিট আগে


deshchitro-6aa961a569e89-150926091757.webp
শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

৩১ দিন ২২ ঘন্টা ৪৪ মিনিট আগে