ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

তরুণ স্বপ্নবাজ হাসান মাহমুদ শুভর পথচলা


বাবা মায়ের একমাত্র আদরের ছেলে হাসান মাহমুদ শুভ। পড়ালেখা করেন মেডিকেল সাইন্সে। এবার এমবিবিএস চতুর্থ বর্ষে অধ্যয়নরত আছেন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, গাজীপুর। হাসান মাহমুদ শুভ শুধু একাডেমিক পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ নয়। লেখালেখি সহ বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে অল্প বয়সে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়! 


তার লেখালেখির শুরুটা স্কুল জীবন থেকে। ছোটবেলা থেকেই লেখালেখি ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের প্রতি তীব্র আগ্রহ ছিলো তার। স্কুলে পড়াকালীন সময়ে কবিতা লিখেছেন প্রায় ২০০ টি এর মতো। তারপর কলেজে উঠেও লেখালেখির ধারাবাহিকতা বজায় রাখেন। কলেজে পড়াকালীন সময়ে "কবিতার চোখে জল" নামে যৌথভাবে একটি কবিতার বই প্রকাশিত হয়। যা প্রসংশা কুড়িয়েছে পাঠকমহলে। 


তারপর ২০২০ সালের প্রথম দিকে জাতীয় পত্রিকা দৈনিক "ভোরের কাগজ"

এ লেখা প্রকাশের মধ্যে দিয়ে জাতীয় অঙ্গনে প্রবেশ তার। এরপর থেকে আর পিছনে ফিরতে হয়নি তাকে।


একে একে বাংলাদেশের প্রায় সব জাতীয় পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়। গল্প, কবিতা, ফিচার, কলাম,চিঠিপত্র থেকে শুরু করে লেখালেখির সব পথেই এই তরুণ লেখকের সফল বিচরণ। তারপর আস্তে আস্তে বিভিন্ন অনলাইন ও দৈনিক প্রিন্ট পত্রিকার সাথে কাজ করা শুরু করেন। তার লেখার মূল লক্ষ মূলত সমাজ ও দেশের অসঙ্গতিগুলো তুলে ধরা এবং তার সমাধানের পথ দেখানোর ইঙ্গিত!


শুধু লেখালেখির মধ্যেই সীমাবদ্ধ নয় এই স্বপ্নবাজ তরুণ। সমাজের অসহায় মানুষদের সাহায্য করার জন্য কোভিড-১৯ এর মধ্যে একদম মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেন "জাগরণ ফাউন্ডেশন" নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। 


যা সমাজের অসহায় মানুষদের নিয়ে কাজ করে যাচ্ছে। পাশাপাশি এই স্বপ্নবাজ তরুণ কাজ করছেন মেডিকেল কমিউনিটির বিভিন্ন একাডেমিক ও স্বেচ্ছাসেবী সংগঠনে। এক বিশেষ সাক্ষাৎকারে হাসান মাহমুদ শুভ বলেন- 


"ছোটবেলা থেকেই ইচ্ছে ছিলো তৃণমূল পর্যায়ের মানুষদের জন্য কাজ করা। এজন্যই মেডিকেল সেক্টরে আসা৷ পড়াশোনার পাশাপাশি আমি সমাজের ইতিবাচক পরিবর্তন ও অসঙ্গতি নিরসনের জন্য লেখালেখি করি। পড়াশোনার বাহিরে বাকিটা সময় আমি লেখালেখি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলোতে দিয়ে থাকি। 


সবমিলিয়ে ভালোই প্রোডাক্টিভ সময় কাটাচ্ছি। ভবিষ্যৎ পরিকল্পনা ও স্বপ্ন নিয়ে আপাতত কিছু বলতে চাচ্ছি না। সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।" এমনটাই জানিয়েছেন এই তরুণ স্বপ্নবাজ।


তার জন্ম ভোলা জেলার চরফ্যাশন উপজেলায়। ২০০১ সালে নিজ জন্মস্থান চরফ্যাশনে জন্মগ্রহণ করেন তিনি। নিজ জন্মস্থান থেকে এসএসসি ও এইচএসসি পাস করেন সফলতার সাথে। বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে এমবিবিএস চতুর্থ বর্ষে অধ্যয়নরত আছেন। 

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৮ ঘন্টা ৯ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১২ ঘন্টা ২ মিনিট আগে