শ্রীপুরে হুইল চেয়ার-শিক্ষাবৃত্তির চেক ও বাইসাইকেল বিতরণ গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল সারা দেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী হালইসার সমাজ কল্যাণ সমিতির জেলাব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ইসলামপুর থানার ওসির পরিচয়ে মামলার ভয় দেখিয়ে ৩ ব্যক্তির কাছে টাকা দাবির অভিযোগ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত মধুপুরে আঞ্চলিক পর্যায়ে ব্র্যাকের কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নে দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত ৩৬ বছর পর প্রত্যক্ষ ভোটাভোটি বাংলাদেশ শিক্ষক সমিতির নির্বাচন : বদলে গেল সিলেকশন প্রথা ‎মোংলা- বেনাপোল কমিউটার ট্রেনের ইজারা চুক্তি বাতিল রায়পুরে অপহরণের পর হত্যা, মুক্তিপণ দাবির কয়েক ঘণ্টার মধ্যেই মিলল মরদেহ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী আদমদীঘিতে বাক প্রতিবন্ধী যুবককে বলাৎকার, গ্রেপ্তার ১ জয়পুরহাটে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত যশোরে ১৭ গ্রামের আশীর্বাদ ‘সিরিজ খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন আক্কেলপুরে ওয়ালটনের ‘নেক্সট লেভেল অফার’ র‍্যালি শুরু, ক্রেতাদের মাঝে ব্যাপক উৎসাহ শেরপুরের ঝিনাইগাতীতে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন ও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত লালপুরে ইমোহ্যাকিং প্রতারক চক্রের ৫ সদস্য আটক বিস্তারিত কমেন্টে। লাখাইয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা দূরন্ত সংঘের নতুন কমিটি গঠন, সভাপতি জুনাইদ উল্যাহ, সম্পাদক মুসলিম উদ্দিন

নয়াপল্টনে জলকামান রায়টকার মোতায়েন, বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দিচ্ছে পুলিশ

রাজধানীর নয়াপল্টন এলাকায় পুলিশ জলকামান ও রায়টকার মোতায়েন করেছে। সেই সঙ্গে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দলটির নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের সরিয়ে দিতে থাকে পুলিশ। এরপর জলকামান ও রায়টকার নয়াপল্টনে আসলে কার্যালয়ের সামনে অবস্থানরত বিএনপির অনেক নেতাকর্মী চলে যেতে থাকেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নয়াপল্টনের কার্যালয়ে আসেন। তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে অবস্থানরত নেতাকর্মীদের চলে যাওয়ার জন্য অনুরোধ করেন।

এরপরও কিছু নেতাকর্মী সেখানে অবস্থান করায় পুলিশ সদস্যরা তাদের সরে যেতে বলেন। পুলিশ বাঁশি বাজিয়ে ও হ্যান্ডমাইকে নেতাকর্মীদের রাস্তা ছেড়ে দেওয়ার আহ্বান জানায়।  

নয়াপল্টন কার্যালয়ের পাশে বিপুলসংখ্যক পুলিশ সোতায়েন করা হয়েছে। তবে বিএনপির কার্যালয়ের সামনে কিছু নেতাকর্মী অবস্থান নিয়ে মিছিল করছেন।

এদিকে প্রত্যাশিত স্থানেই সমাবেশের অনুমতি পেয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। শুক্রবার সন্ধ্যায় তাদের অনুমতি দেওয়া হয়।

এর আগে গত ১৮ অক্টোবর সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপি নয়াপল্টনে মহাসমাবেশ করার ঘোষণা দেয়। এরপর আওয়ামী লীগও একই দিন ঘোষণা দেয় যে তারা ২৮ অক্টোবর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে। 

Tag
আরও খবর