স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ

ডোমারে ভ্রাম্যমাণ আদালতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ ও খাওয়ার অযোগ্য খাদ্য সংরক্ষণ, খাদ্যদ্রব্যে নিষিদ্ধ শাল্টুর ব্যবহার, আয়োডিন বিহীন লবণ ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ করার অপরাধে নীলফামারীর ডোমারে তিন প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১লা নভেম্বর) দুপুর ১টায় উপজেলার বোড়াগাড়ী বাজার ও চামারপাড়া মোড়ে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপির নেতৃত্বে অভিযান পরিচালনায় এমন অসঙ্গতি পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়।

অভিযানে মেয়াদোত্তীর্ণ ও খাওয়ার অযোগ্য খাদ্য সংরক্ষণ, হোটেলের খাদ্যদ্রব্যে নিষিদ্ধ শাল্টুর ব্যবহার, আয়োডিন বিহীন লবন ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ করার অপরাধে বোড়াগাড়ী বাজারের অলিয়ার হোটেলকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রায় একই অপরাধে আর্নিকা হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক আনারুলকে ২ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

অন্যদিকে, বোড়াগাড়ীর চামারপাড়া মোড়ে কনফেকশনারি দোকানের মালিক ইমরানকে ২ হাজার টাকা জরিমানা সহ মেয়াদোত্তীর্ণ ও খাওয়ার অযোগ্য খাদ্যদ্রব্য জনসম্মুখে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটিং অফিসার হিসেবে অভিযোগ দায়ের করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আল-আমিন রহমান। এছাড়া আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সহযোগিতা করেন ডোমার থানার এএসআই জগবন্ধু রায় ও সঙ্গীয় পুলিশ ফোর্স।

আরও খবর