অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গিয়ছে----সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি মোংলায় দুর্যোগ দিবসে জলবায়ু ক্ষতিপূরণের দাবি হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত।

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার সীমান্ত এলাকায় ভারতের সীমানার ভিতরে ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ) বাহিনীর গুলিতে আইনুল হক (৩০) নামক এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। বুধবার (১লা নভেম্বর) ভোররাতে ১ নং বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশেমগঞ্জ এলাকার ৪৪৮ নং পিলারের কাছে ভারতের সীমানার অভ্যন্তরে ফকিরগঞ্জ গ্রামের সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, নিহত আইনুল হক দীর্ঘদিন ধরে এলাকায় গরুর ব্যবসা করতো। বুধবার ভোররাতে নিহতের পরিবারসহ স্থানীয়রা গুলির শব্দ শুনতে পায়। এদিকে রাতে আইনুলকে তার পরিবারের সদস্যরা দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে। পরে বুধবার সকালে ভারতের অভ্যন্তরে আইনুলের মরদেহ পড়ে থাকতে দেখে তারা। ঘটনার পর মরদেহ বিএসএফ নিয়ে গেছে। ইতিপূর্বে গত অক্টোবর মাসেও তেঁতুলিয়ার রনচন্ডীর ইসলামপুর এলাকায় ভারতের সিমান্তে বিএসএফ এর গুলিতে মোঃ আক্কাস আলি নামক এক যুবকের মৃত্যু হয়েছিল।

বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কুদরত-ই খুদা (মিলন) বলেন, ‘বিএসএফ যুবকের মরদেহ নিয়ে গেছে, তাই আইনি প্রক্রিয়ায় নির্দিষ্ট সময় ছাড়া মরদেহ নিয়ে আসার সুযোগ নেই। পরিবারের দাবিতে বিজিবির মাধ্যমে ভারতে যোগাযোগের চেষ্টা চলছে।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল যুবায়েদ হাসান বলেন, ‘ভারতের শূন্যরেখায় একটি মরদেহ দেখা যায়। মরদেহ শনাক্তের পর বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের জন্য চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি মরদেহ আনার জন্য আইনি প্রক্রিয়াও চলমান রয়েছে।

আরও খবর





6acc7b70083b6-121026121720.webp
সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

১ দিন ৫ ঘন্টা ১৮ মিনিট আগে