নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

ঢাবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন মাহমুদুর রহমান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-11-2023 04:28:26 pm



◾পিংক ইসলাম :  ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের প্রধান রোভার স্কাউট লিডার ও গ্রুপ সম্পাদক হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন উক্ত বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মাহমুদুর রহমান। ৩১ অক্টোবর বিশ্বদ্যিালয়টির ডেপুটি রেজিস্ট্রার সৈয়দা মাসুদা আক্তারের (প্রশাসন -৩) স্বাক্ষর সংবলিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ স্কাউটসের ‘গঠন ও নিয়ম’-এর ২০৮(খ) ও ২০৯(ঙ) ধারা অনুযায়ী মাননীয় উপাচার্য প্রচলিত শর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের প্রধান রোভার স্কাউট লিডার ও গ্রুপ সম্পাদক হিসেবে এ নিয়োগ প্রদান করেছেন। বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে অন্যতম একটি সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের প্রধান রোভার স্কাউট লিডার ও গ্রুপ সম্পাদক হিসেবে পুনরায় নিয়োগ পাওয়ায় জনাব মাহমুদুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সাথে নিজের উপর অর্পিত দায়িত্বসমূহ যাতে সুষ্ঠুভাবে পালন করতে পারেন, সেজন্য রোভার স্কাউট পরিবারের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। পুনরায় এই দায়িত্ব পাওয়ায় জনাব মাহমুদুর রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। 


 

উল্লেখ্য, জনাব মাহমুদুর রহমান স্কুল জীবন থেকেই স্কাউটিং এর সাথে জড়িত। তিনি ১৯৯৩ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত প্যাট্রোল লিডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। মাহমুদুর রহমান স্কুল জীবন থেকেই স্কাউটিংয়ের সঙ্গে জড়িত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ২০০১-২০০৫ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০০৮ সালে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট ডিগ্রি কলেজ ও ২০০৯ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট লিডার হিসাবে দায়িত্ব পালন করেন। ২০১০ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের আরএসএল ও ট্রেজারারসহ বিভিন্ন দায়িত্ব পালন করছেন।এছাড়াও তিনি ২০১৭ সাল থেকে বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ- কমিশনার (গবেষণা ও মূল্যায়ন) হিসেবে দায়িত্ব পালন করছেন।


আরও খবর





6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২১ ঘন্টা ২৪ মিনিট আগে