তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপার ১৭ এমপির সাক্ষাৎ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-11-2023 04:35:52 am

© সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে ছাড়াই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির ১৭ এমপি।


বুধবার (১ নভেম্বর) সন্ধ্যায় মাগরিবের নামাজের বিরতির সময় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে জাতীয় পার্টির এমপিরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।


জানা গেছে, সংসদ কক্ষে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু উপস্থিত থাকলেও তিনি সাক্ষাৎতে আসেননি। জাতীয় পার্টির এমপি রওশন আরা মান্নানের তত্ত্বাবধানে প্রধানমন্ত্রীর কাছে গেছেন দলটির এমপিরা। প্রধানমন্ত্রী তার দপ্তরে যে চেয়ারে বসেন তার সামনে চারটি চেয়ারে কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, রওশন আরা মান্নান এবং রুস্তম আলী ফরাজী বসেছিলেন। বাকিরা দাঁড়িয়ে ছিলেন।


জাপার কো-চেয়ারম্যান ও সংসদ সদস্য (এমপি) সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, আমরা ১৭ জন এমপি সংসদ নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। এখানে নির্বাচনের বিষয়ে কোনো কথা হয়নি। সেখানে ২০ মিনিট ছিলাম, এটি কেবল চা চক্র ছিল।


তিনি বলেন, দলের চেয়ারম্যান ও মহাসচিব তো কোনো অনুষ্ঠান ছাড়া এইভাবে সাক্ষাৎ করতে পারেন না। চেয়ারম্যান সংসদে ছিলেন না। আর মহাসচিব থাকলেও দেখা করতে যাননি।


এদিকে জাপার একাধিক সংসদ সদস্য জানান, প্রধানমন্ত্রী খুব ব্যস্ত ছিলেন। অফিস কক্ষে পাঁচ থেকে সাত মিনিট অবস্থান করেছি। এরমধ্যে কাজী ফিরোজ, বাবলা এবং রওশন আরা মান্নান কিছু কথা বলেন।


কি কথা হলো জানতে চাইলে এক এমপি জানান, শুধু রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা এবং দেশের অভূতপূর্ব উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করা হয়েছে।


রওশন এরশাদ, জি এম কাদের, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সাদ এরশাদ, মশিউর রহমান রাঙ্গা, লিয়াকত হোসেন খোকা এবং রানা মোহাম্মদ সোহেল ছাড়া জাপার ১৭ এমপি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।


সংসদের চলতি অধিবেশন বৃহস্পতিবার (২ নভেম্বর) শেষ হচ্ছে। এটি একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন। চলতি বছর ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা আগামী বছর জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।



আরও খবর