সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মধুপুরে জেলা প্রশাসক, টাঙ্গাইল গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্টেের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ছবি-দেশচিত্র

"সুষ্ঠু ধারার খেলা মনের খোরাক,  সুস্বাস্থ্যের ধারক ও বাহক। আর এর খোঁজ পেতে  ছুটে আসে কতিপয় খেলা পাগল শিক্ষার্থী,বিভিন্ন শ্রেণি পেশার  নারী ও পুরুষ। তাদের সমন্বয়ে গঠিত হয়  তিনটি বিভাগে ১৬ টি দল। এসব দলের অংশ গ্রহণে শুরু হয় মধুপুর উপজেলায়  জেলা প্রশাসক, টাঙ্গাইল   গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০২৩।

বৃহস্পতিবার ০২ নভেম্বর সন্ধ্যায় শুরু হওয়া এ খেলা চলে রাত ১০ টা অবধি। উপজেলার তারার মেলা কিন্ডারগার্টেন স্কুলের  খেলার মাঠে মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজিত এ খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিন। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি ও শোলাকুড়ি ইউপি চেয়ারম্যান এডভোকেট ইয়াকুব আলী, উপজেলা সহকারী কমিশনার ভূমি জাকির হোসাইন,  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ ডা. সাইদুর রহমান,  শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বজলুর রশিদ খান চুন্নু, গোপালপুর সুতী বি এম সরকারি স্কলের সাবেক প্রধান শিক্ষক আব্দুল লতিফ, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান,  গোলাবাড়ি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলু,  কুড়ালিয়া ইউপি চেয়ারম্যান  আবদুল মান্নান,  মহিষমারা ইউপি চেয়ারম্যান মহির উদ্দিন, সরকারি- বেসরকারি কর্মকর্তা বৃন্দ  গণমাধ্যম কর্মী সহ প্রমুখ। ধারা ভাষ্য ও  ফলাফল সংগ্রহে ছিলেন রুহুল আমিন রনি। 

খেলাটি ছিলো খুবই উত্তেজনাপূর্ণ, দর্শক মাতানো। মুহুর্মুহ করতালিতে ভরে উঠে খেলার মাঠ। খেলায় নারী গ্রুপে বিজয় ছিনিয়ে নেয় শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণির মৃভা, দ্বাদশ শ্রেণির রিনি ও ফিজা,  পুরুষ রাউন্ডে নাঈম ও সৈকত এবং অফিসার্স গ্রুপের  বিজয় অর্জন করেন উপজেলা  স্বাস্থ্যকমপ্লেক্সের ডাক্তার আতিকুর রহমান  ও উপজেলা পরিষদের পিআইও আমিনুর ইসলাম । 

পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। 

উল্লেখ্য টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে জেলার প্রতিটি উপজেলা থেকে বিজয়ীদের নিয়ে টাঙ্গাইলে এ খেলার চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

নাজিবুল বাশার/লিয়াকত হোসেন জনী


Tag
আরও খবর