বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য

শক্তি প্রয়োগ ও খেয়ালখুশিমতো গ্রেফতার থেকে বিরত থাকার আহ্বান জাতিসংঘের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-11-2023 09:13:56 am

অতিরিক্ত শক্তি প্রয়োগ ও খেয়ালখুশিমতো গ্রেফতার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। একই সঙ্গে তিনি মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকারের প্রতি সম্মান দেখার তাগিদ দিয়েছেন।



বৃহস্পতিবার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন।


শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন প্রক্রিয়ায় এগিয়ে যেতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।


স্টিফেন ডুজারিক বলেন, বাংলাদেশে রাজনৈতিক সমাবেশে সহিংসতার রিপোর্টে জাতিসংঘ মহাসচিব উদ্বিগ্ন। ওই সহিংসতায় কমপক্ষে ৯ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। তিনি সহিংসতা থেকে বিরত থাকতে সব দলের প্রতি আহ্বান জানিয়েছেন।


তিনি জোর দিয়ে বলেছেন, অতিরিক্ত শক্তি প্রয়োগ বা খেয়ালখুশিমতো গ্রেফতার করা উচিত নয়। মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি সম্মান দেখানোর ওপর গুরুত্ব দিয়েছেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।


একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রক্রিয়াকে এগিয়ে নিতে সব পক্ষের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন।

আরও খবর