নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

বাফুফে রেফারি ক্যাটাগরি-১ উন্নীত হয়েছে চবির তারিকুল ইসলাম

তারিকুল ইসলাম বাবলু বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জাতীয় রেফারিতে ক্যাটাগরি -১ এ উন্নীত হয়েছেন। তারিকুলের বাড়ি রাঙ্গামাটি জেলায় এবং এখন পর্যন্ত তিনিই একমাত্র রাঙ্গামাটি জেলার হয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রথম কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছেন। ইতোপূর্বে তারিকুল ইসলাম বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফের) ক্যাটাগরি-২ শ্রেণির রেফারি ছিলেন।


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশ এন্ড স্পর্টস সাইন্স(শারীরিক শিক্ষা ও খেলাধুলা) ডিপার্টমেন্টের মাস্টার্সের শিক্ষার্থী তারিকুল ইসলাম  ক্যাটাগরি-২ শ্রেণির রেফারির সময় বিভিন্ন পর্যায়ের একাধিক ম্যাচ দক্ষতার সাথে পরিচালনা করেছেন।এমনকি  দেশের সর্বোচ্চ ফুটবল টুর্নামেন্টে ম্যাচ পর্যন্ত পরিচালনার অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হন।বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৫টি, বাংলাদেশ চ্যাম্পিয়ন লিগের (বিসিএল) ১০টি ফুটবল ম্যাচ পরিচালনা করেছেন।


একে একে সব ধাপ অতিক্রম করে তারিকুল ক্যাটাগরি-১ এর রেফারি হিসেবে নিজেকে স্থান করে নেন।


বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বাফুফে ও রেফারিজ কমিটির পরিচালনায় গত ফেব্রুয়ারিতে ফিটনেস টেস্ট এবং ১৫ সেপ্টেম্বর লিখিত পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়ে ক্যাটাগরি-২ থেকে ক্যাটাগরি-১ রেফারিতে উন্নীত হয়েছেন ৬ জন।আর এই ৬ জনের মধ্যে  তারিকুল ইসলামও একজন


তারিকুল ইসলাম দেশচিত্র-কে জানান, সারাদেশ থেকে বাছাই করা ক্যাটাগরি-২ শ্রেণির ১৫ জন রেফারি ক্যাটাগরি-১ উন্নীত হওয়ার প্রতিযোগিতায় অংশ নিয়ে সুযোগ পেয়েছেন মাত্র ৬ জন। তাদের একজন হতে পারাটা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। তবে আমি এখানেই থামতে চাই না। পরবর্তী লক্ষ্য ফিফার আন্তর্জাতিক রেফারিতে উন্নীত হওয়া। শারীরিক ফিটনেস ধরে রেখে আন্তর্জাতিক রেফারি হওয়া অত্যন্ত কঠিন একটি কাজ। তারপরও আমি আশাবাদী, আমি সেটা পারবো।


Tag
আরও খবর