অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

নেত্রকোনার শিক্ষার্থী আইরীন জাহানকে আরএমজি এফএনএফ - এর উদ্যোগে বই বিতরণ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-11-2023 12:50:55 am


নেত্রকোনার শিক্ষার্থী আইরীন জাহানকে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস্ প্রফেশনাল'স এফএনএফ ফাউন্ডেশন এর উদ্যোগে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সকল বই সম্পুর্ন বিনামূল্যে বিতরণ করা হয়েছে।


গত শনিবার (৪ঠা নভেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র মিলনায়তন (টিএসসি) তে নেত্রকোনা নিবাসী রিকশাচালক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম ও গৃহপরিচারিকা মোসাম্মত আসমা বেগম এর প্রথম কন্যা শিক্ষার্থী আইরীন জাহানকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর মোট ৬০০০/- টাকা মূল্যমানের সকল বই সম্পুর্ন বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বর্তমানে আইরিন ঢাকায় কালাচাঁদপুর স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণীতে মানবিক শাখায় অধ্যয়নরত। কোন প্রকার কোচিং এর সাপোর্ট ছাড়াই তার এস এস সি রেজাল্ট ছিলো জিপিএ ৩.৭৮। এই সময় তার কাছে বাংলা সাহিত্য পাঠ, উচ্চতর বাংলা ব্যাকরণ ও ভাষা রীতি, ইংরেজী ১ম ও ২য় পত্র, আইসিটি, ভূগোল ১ম ও ২য় পত্র, অর্থনীতি ১ম ও ২য় পত্র, পৌরনীতি ১ম ও ২য় পত্র, গার্হস্থ্য ১ম ও ২য় পত্র সহ সকল বোর্ড বই তুলে দেন বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস্ প্রফেশনাল'স এফএনএফ ফাউন্ডেশন এর প্রধান সমন্বয়ক জনাব মোঃ সজিবুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন জিএসএল এর প্রধান নির্বাহী জনাব মো: শরিফুল ইসলাম খন্দকার, জনরন সোয়েটার্সের হেড অফ অপারেশনস্ জনাব মোঃ মনিরুজ্জামান, মানবসম্পদ প্রফেশনালস্ জনাব মোঃ শাহিন আলম, মাগুরা গ্রুপের প্রশাসন ও ট্রান্সপোর্টেশন প্রধান জনাব সাদ্দাম হোসেন জনি সহ বেশ কয়েকজন আরএমজি প্রফেশনালস্।


এসময় মাগুরা গ্রুপের প্রশাসন ও ট্রান্সপোর্টেশন প্রধান জনাব সাদ্দাম হোসেন জনি বলেন, "আমরা চাই আর্থিকভাবে অস্বচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে।"

জিএসএল এর প্রধান নির্বাহী জনাব মো: শরিফুল ইসলাম খন্দকার বলেন, "অস্বচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের যদি এতটুকু সাপোর্ট দেওয়া যায়, তাহলেই আমাদের এই বাংলাদেশে শিক্ষার হার প্রতিনিয়ত বৃদ্ধি পাবে।"

জনরন সোয়েটার্সের হেড অফ অপারেশনস্ জনাব মোঃ মনিরুজ্জামান বলেন, অস্বচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতার জন্য আমরা প্রয়োজনে বিভিন্ন স্থান থেকে পাঠ্যবই সংগ্রহ করে একটি লাইব্রেরি গঠন করবো। তারপর সেই পাঠাগার থেকে ধাপে ধাপে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো পৌঁছে দেওয়া হবে।


পরিশেষে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস প্রফেশনাল'স এফএনএফ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক জনাব মোঃ সজিবুল ইসলাম জানান, পূর্বের ন্যায় সব সময়ই সামাজিক কার্যক্রমে মানুষের পাশে থাকতে *বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশন* বদ্ধপরিকর।

আরও খবর





6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১ দিন ৩৬ মিনিট আগে