নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

টিসিবির জন্য ৩৮৭ কোটি টাকার তেল-ডাল কিনছে সরকার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-11-2023 12:10:24 pm

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ৩৮৭ কোটি ৬৮ লাখ ৫৫ হাজার টাকার সয়াবিন তেল ও মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ১৪০ কোটি ৯৯ লাখ ৮০ টাকার তেল এবং ২৪৬ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার টাকার মসুর ডাল কেনা হবে।


বুধবার (৮ নভেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।


মাহবুব খান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ১ কোটি ১০ লাখ লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দেয়া হয়েছে। ভারতের গ্রিন নেশন বিল্ডার্স অ্যান্ড ডেভলপারের কাছ থেকে ১৪০ কোটি ৯৯ লাখ ৮০ হাজার টাকা দিয়ে এই তেল কেনা হবে। এ ক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তেল কিনতে খরচ হবে ১৬৯ টাকা।


এছাড়াও ভারতের উমাএক্সপো প্রাইভেট লিমিটেডের কাছে থেকে ১০ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন দেয়া হয়েছে। প্রতি কেজি মসুর ডিল কিনতে খরচ হবে ১০১ টাকা ৬৯ পয়সা। এতে এই মসুর ডাল কিনতে মোট ব্যয় হবে ৯৬ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার টাকা।


বাণিজ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবে টিসিবির জন্য স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৫ হাজার টন মসুর ডাল বিঅ্যান্ডসি ইনকর্পোরেশন এবং সেনা কল্যাণ সংস্থার কাছ থেকে কেনার অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ১৫০ কোটি টাকা। প্রতি কেজি মসুর ডালের দাম পড়ছে ১০০ টাকা।

আরও খবর



6ac3391cdab47-051026114356.webp
পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম

৮ দিন ২০ ঘন্টা ৪১ মিনিট আগে