সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বড়লেখায় নিখোঁজ দুই মাদ্রাসা ছাত্র অচেতন অবস্থায় উদ্ধার

মৌলভীবাজারের বড়লেখায় নিখোঁজ হয়ে যাওয়া মাদ্রাসার দুই ছাত্রকে  অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে তাদেরকে উদ্ধার করা হয়।

জানা যায়,আজ সন্ধ্যায় একজন ব্যক্তির কাছ থেকে  নিখোঁজ হওয়া রাফির মায়ের কাছে ফোন আসে। ঐ ব্যক্তির মাধ্যমে জানতে পারেন নিখোঁজ রাফি ও সাইদুল ঢাকা কমলাপুর রেলস্টেশনে বসে কান্নাকাটি করছে। যিনি কল দিয়েছেন তিনি পেইন্টিং এর কাজ করেন।তাৎক্ষণিকভাবে উনার সাথে যোগাযোগ করে ঢাকায় বসবাসরত তাদের আত্মীয়ের মাধ্যমে রাফি এবং সাইদুলকে উদ্ধার করা হয়।

আরোও জানা যায় যে,গতকাল রাত আনুমানিক ১ টায় রাফি এবং সাইদুলকে তিনজন ব্যক্তির সাথে কুলাউড়া রেলস্টেশনে দেখতে পান তাদের এক আত্মীয়। কিন্তু তিনি রাফি এবং সাইদুলকে চিনতেন না।ঐ তিনজন ব্যক্তিকে সন্দেহজনক মনে হলেও অপরিচিত হওয়ায়  তিনি তাদের সাথে কোনো কথা বলেন নি।যখন তিনি ফেইসবুকে এবং বিভিন্ন নিউজের মাধ্যমে তাদের ছবি দেখতে পেলেন তখন উনার মাধ্যমে জানা যায় তাদেরকে তিনজন ব্যক্তির সাথে কুলাউড়া রেলস্টেশনে তিনি দেখেছেন।

রাফি এবং সাইদুল বর্তমানে ঢাকাস্থ একটি থানায় পুলিশের হেফাজতে রয়েছে।তারা এখনও কিছুটা অচেতন অবস্থায় আছে।তাদেরকে দ্রুত বাড়িতে নিয়ে আসা হবে।

আরও খবর