নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নকল স্তনেও থাকবে অনুভূতি, দীর্ঘ গবেষণার সাফল্য

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-11-2023 11:48:05 pm

কৃত্রিম স্তন সুন্দর হলেও থাকে না কোনো অনুভূতি। তাই নকল স্তনে স্বাভাবিক অনুভূতি ফেরাতে চলছিল গবেষণা। যোগ দিয়েছিলেন স্নায়ুবিজ্ঞানী, ক্যানসার বিশেষজ্ঞ, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার এবং আরও অনেকে। দীর্ঘ গবেষণার শেষে এল সাফল্য। তৈরি হল ‘বায়োনিক স্তন’।

স্তন ক্যানসারের একটি স্টেজে ম্যাসটেকটমি না করলেই নয়। এই অস্ত্রোপচারে বাদ যায় স্তন। স্তন বাদ দিয়ে সারিয়ে তোলা যায় ক্যানসার। ফেরানো যায় জীবন। কিন্তু সেই আগের জীবন কি ফেরে? বিজ্ঞানীরা বলছেন, সমস্যা দেখা দেয় নানা দিকে। সম্পর্কে শারীরিক দূরত্ব আসে। যৌনজীবন ব্যাহত হয়। অবসাদ চেপে ধরে। হীনম্মন্যতাতে ভোগেন অনেকে। অনেক সময় স্তন বাদ দিলে কৃত্রিম স্তন প্রতিস্থাপন করা যায়। কিন্তু তাতেই একই সমস্যা। স্তনে কোন অনুভব থাকে না। ফলে সেই অনুভূতি আর তৃপ্তি হারিয়ে যায়।


শিকাগো বিশ্ববিদ্যালয়ের স্ত্রীরোগ বিশেষজ্ঞ স্টেসি টেসলার লিন্ডাও সংবাদমাাধ্যমকে বলেন, নকল স্তন প্রতিস্থাপন করলেও লাভ হয় না। এতে উত্তেজনা থাকে না। থাকে না অনুভূতি। বরং শরীরের সঙ্গে জোড়া অতিরিক্ত অংশ মনে হয়। মেয়েদের জীবনে স্তন শুধু একটি অঙ্গ নয়। বরং মেয়েদের সৌন্দর্য। পাশাপাশি যৌনজীবনের অংশ। স্টেসি বলেন, আমেরিকায় স্তন ক্যানসার থেকে সেরে ওঠা মহিলাদের ৩৩ শতাংশের ম্যাসটেকটমি হয়। একটি বা দু’টি স্তন বাদ দিতে হয় তাদের । অস্ত্রোপচারের পর ৭৭ শতাংশ মহিলার যৌন জীবন ব্যাহত হয়। 


ম্যাসটেকটমির সময়ে ‘বায়োনিক স্তন’ প্রতিস্থাপন করা হবে। বাহুমূলের তলায় স্নায়ুকলার সঙ্গে জোড়া হবে সি-এফআইএনই যন্ত্র। পরে, যন্ত্রটিই অঙ্গের উদ্দীপনা বৈদ্যুতিক সংকেত হিসেবে মস্তিষ্কে পাঠাবে। মস্তিষ্ক সংকেত পেলেই স্বাভাবিকভাবে কাজ করবে বায়োনিক স্তন। এই নিয়ে দ্রুত শুরু হবে ক্লিনিক্যাল ট্রায়াল।


শিকাগো বিশ্ববিদ্যালয়ের আরেক স্নায়ুবিজ্ঞানী স্লিম্যান বেনসমাইয়া এই গবেষণার কাণ্ডারি। কৃত্রিম অঙ্গে অনুভূতি ফেরানো নিয়ে দীর্ঘ গবেষণা করেন তিনি। তবে গত আগস্টে তার মৃত্যু হয়। স্টেসি বললেন, স্লিম্যানের গবেষণা ছিল যে কোনো কৃত্রিম অঙ্গ নিয়ে। আর তারটা মূলত স্তন নিয়ে।

আরও খবর




6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

১১২ দিন ১০ ঘন্টা ১৩ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

১৩২ দিন ১৬ ঘন্টা ৫ মিনিট আগে