নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

বয়স ২৫-এর পরই নারীদের যে ৫ ভিটামিন দরকার হয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-02-2025 02:36:22 am

বয়স বাড়লে শরীরে বিভিন্ন ভিটামিনের ঘাটতি দেখা দেয়। তখনই সাপ্লিমেন্ট নিতে হয়। কিন্তু শুরু থেকেই যদি প্রয়োজনীয় ভিটামিন গ্রহণ করা হয়, তবে সাপ্লিমেন্টের প্রয়োজন হয় না। বিশেষ করে নারীদের শরীরে বেশি ভিটামিনের ঘাটতি দেখা দেয়। কারণ অনেক নারী খাওয়া দাওয়া নিয়ে উদাসীন থাকেন। পরিবারের সবার দেখভাল করতে গিয়ে নিজের প্রতি অবহেলাই করেন। অথচ নারীদের শরীরে সবচেয়ে বেশি ভিটামিনের প্রয়োজন হয়। সন্তান জন্ম দেওয়ার সময় তাদের শরীরে প্রয়োজনীয় ভিটামিনের অভাব দেখা দিলে জটিল সমস্যা হতে পারে।



বিশেষজ্ঞরা জানান, শরীর সুস্থ রাখতে মোট ১৩টি ভিটামিনের প্রয়োজন হয়। প্রত্যেক ভিটামিনের কার্যকারিতাও ভিন্ন হয়। ভিটামিনের ঘাটতি হলে ক্লান্তি, দুর্বলতা, মাথা ঘোরা, অস্থিরতা বাড়ে। তাই নারীদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভিটামিন যুক্ত খাবার খেতে হবে। বিশেষ করে ২৫ বছর পার হলেই কয়েকটি ভিটামিন নিয়ম করে খাওয়াদাওয়ায় যুক্ত করতে হবে।


নারীদের জন্য যে ভিটামিনগুলোর প্রয়োজন হয়



ভিটামিন বি১২


ভিটামিন বি১২-এর অভাবে মানসিক অবসাদ বাড়ে। শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। ত্বক বিবর্ণ হয়। নিরামিষ খাবারে এই ভিটামিনের পরিমাণ কম থাকে। এক্ষেত্রে প্রাণিজ খাবার বেশি খেতে হবে। ডিম, মাশরুম, বিভিন্ন ধরনের মাংস ও মেটে, সামুদ্রিক মাছে ভিটামিন বি১২ থাকে। এছাড়াও দুধ, দই, ছানাতেও এই ভিটামিন পাওয়া যায়।



ভিটামিন সি


নারীদের ত্বকে বলিরেখা দ্রুত পরে। ভিটামিন সি-এর অভাবে এটি হয়। ত্বকের বলিরেখা দূর করতে ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে। এই ভিটামিন মস্তিষ্কের কার্যক্ষমতাও বাড়ায়। মানসিক স্বাস্থ্য ভালো রাখে। ভিটামিন সি যুক্ত খাবারের মধ্যে রয়েছে লেবু, আমলকি, পেয়ারা, ব্রকোলি, স্ট্রবেরি, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, পালং শাক। খাবারের তালিকায় এসব যোগ করুন। ভিটামিন সি এর ঘাটতি কমবে।


ভিটামিন কে


নারীদের হাড় দুর্বল থাকে। এটি আরও দুর্বল হয়ে পড়ে ভিটামিন কে এর অভাব হলে। হাড় ভেঙে যাওয়া বা হাড়ের ঘনত্ব কম হওয়ার অন্যতম কারণ এটি। এই ভিটামিন যুক্ত খাবার নিয়মিত খেলে হাড় শক্তিশালী হয়, গাঁটে গাঁটে ব্যথা দূর হয়। এর অভাবে নারীদের অস্টিয়োপোরেসিসের আশঙ্কাও বাড়ে। খাদ্যতালিকায় ব্রকোলি, পালং শাক, বরবটি যোগ করুন। এগুলো ভিটামিন কে-এর ভালো উৎস। এছাড়াও দুগ্ধজাত খাবার, মুরগির মাংস, সয়াবিন ও ডিম খেলেও এর অভাব পূরণ হবে।


ভিটামিন ই


ভিটামিন ই যুক্ত খাবার হাড়ের যত্ন নেয়। বন্ধ্যাত্বের সমস্যা, বার্ধক্যজনিত সমস্যা দূর করে। যাদের ত্বকের ও চুলের সমস্যা থাকে তারা ভিটামিন ই যুক্ত ক্যাপসুল খান। তবে বিশেষজ্ঞরা জানান, প্রতিদিনের খাবারের মধ্যেই এই ভিটামিনের চাহিদা মিটতে পারে। পালং শাক, অ্যাভোকাডো, কাঠবাদাম, চিনেবাদাম খেলে ভিটামিন ই পাওয়া যাবে।


ভিটামিন ডি


ভিটামিন ডি শরীরের হাড় শক্তিশালী করে। পেশির যত্ন নেয়। অস্থিসংক্রান্ত নানা রোগ, অস্টিয়োপোরেসিস-এর মতো রোগের শঙ্কা কমায়। ডিমের কুসুমে ভিটামিন ডি রয়েছে। তবে ডিমের খোসায় ভিটামিন ডি-এর মাত্রা বেশি থাকে। এছাড়াও দুধ ও দুগ্ধজাত যে কোনও খাবার, মাংসের মেটে, মাছের ডিমে ভিটামিন ডি রয়েছে। আবার মাশরুম খেতে পারেন নিয়মিত। এতে ভিটামিন ডি এর অভাব দূর হবে।

আরও খবর



6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

৮৭ দিন ১৮ ঘন্টা ১৫ মিনিট আগে





69e8cae914173-220426071937.webp
হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

১৪৯ দিন ২১ ঘন্টা ৯ মিনিট আগে