বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

অষ্টম শ্রেণির শিক্ষার্থীর হাতে মাদরাসা শিক্ষক লাঞ্ছিত


  এবার অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মায়ের উপস্থিতিতে লাঞ্ছিত হলেন দাখিল মাদ্রাসা শিক্ষক। 


এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে নোয়াখালীর চাটখিলে অষ্টম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে এক মাদ্রাসা শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৬ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে শিক্ষক আব্দুর রহমান (৩৯) চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। 


উপজেলার পাঁচগাও ইউনিয়নের আফসারখিল গ্রামে দাওয়াতুল ঈমান মডেল বিজ্ঞান কারিগরি দাখিল মাদ্রাসায় এই ঘটনা ঘটে। 


অভিযুক্ত ছাত্র চাটখিল উপজেলার পাঁচগাও ইউনিয়নের আফসারখিল গ্রামের বাসিন্দা। সে ওই মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী। 


অভিযোগ সূত্রে জানা গেছে, ১৫ নভেম্বর বুধবার দুপুর ১টার দিকে মাদ্রাসার ক্লাস নেওয়ার সময় অভিযুক্ত শিক্ষার্থী ওই শিক্ষককে মাদ্রাসার আরেক ছাত্রের মাধ্যমে ডেকে আনেন। এরপর অভিযুক্ত শিক্ষার্থী তার মায়ের উপস্থিতিতেই শিক্ষককে কোমরে লাথি মারেন এবং রড দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করে। সে সময় ওই শিক্ষককে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। এ সময় শিক্ষক দৌড়ে আত্মরক্ষা করেন। 


শিক্ষক আব্দুর রহমান জানান, দীর্ঘ ১৪ বছর যাবৎ শিক্ষকতা করছি। ওই ছাত্রকে তার উচ্ছৃঙ্খল আচরণের জন্য শিক্ষক হিসেবে বিভিন্ন সময় অন্যান্য শিক্ষকদের মতো আমিও সতর্ক করে আসছি। সেই ক্ষোভ থেকে সে এভাবে আমার ওপর হামলা করে থাকতে পারে।


স্থানীয়রা জানান, অভিযুক্ত ছাত্র কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তার নেতৃত্বে মাদ্রাসা এলাকায় কিশোর গ্যাং পরিচালিত হয়। 


এই বিষয়ে জানতে ওই ছাত্রের মাকে একাধিকবার কল দেওয়া হলে তিনি ধরেননি। 


অভিযোগের সত্যতা নিশ্চিত করে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বলেন, ঘটনার তদন্ত করে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযুক্ত ছাত্রসহ কিশোর অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


Tag
আরও খবর