বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

নোয়াখালীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত

নোয়াখালীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবসের আলোচনা সভা


‘ম্লান করলে রাতের আলো পাখিরা থাকবে আরও ভাল’—এ প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বন বিভাগের অভিযানে বিভিন্ন সময় উদ্ধার হওয়া পাখি অবমুক্ত করা হয়েছে।।


শনিবার (৮ অক্টোবর) বেলা ১১ঘটিকায় উককূলীয় বন বিভাগ নোয়াখালীর কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে জেল পুলিশ লাইন সড়ক প্রদক্ষিণ শেষে পাখি অবমুক্ত ও পরে বন বিভাগের পরিদর্শন কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


এসময় জেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক,  শিক্ষার্থী ও শিক্ষকগণ অংশগ্রহণ করেন।


উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর সহকারী বন সংরক্ষক কাজী তারিকুর রহমানের সভাপতিত্বে ও সদর রেঞ্জ কর্মকর্তা এ এস এম মহি উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন।


অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সুবর্ণচর উপজেলা বন কর্মকর্তা মো. মোশারফ হোসেন।


উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মেহেরাব হোসাইন। 

বক্তারা বলেন, পরিযায়ী পাখিরা পরিবেশের সুস্থতার নির্দেশক, পাখির খাদ্যাভ্যাস উদ্ভিদের বীজের বিস্তারে সাহায্য, কৃষি জমির উর্বরতা বৃদ্ধি করে। জলজ প্রতিবেশের ভারসাম্য রক্ষায় পরিযায়ী পাখির গুরুত্ব অপরিসীম। তাই পাখি রক্ষায় সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান। 


আরও খবর

6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১৯ ঘন্টা ৩০ মিনিট আগে





6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১ দিন ৬ ঘন্টা ২৩ মিনিট আগে