নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা একনেকে ৫ প্রকল্প অনুমোদন, ব্যয় ৭০০৩ কোটি টাকা ক্ষেতলাল সরকারি মডেল স্কুল ও কলেজে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা মিরসরাইয়ের বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সমাজসেবক শরফু উদ্দীন মিরসরাইয়ে শাহ সূফী মুফতী মাওলানা ছেরাজুল ইসলাম (র.)-এর পাঠদানের পদ্ধতি শীর্ষক আলোচনা সভা

নানার বাড়িতে বেড়াতে এসে দুর্ঘটনায় নাতনি নিহত।

বেড়াতে এসে দুর্ঘটনায় নিহত।

৮ নভেম্বর (শনিবার) সকালে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় প্রাণ হারালো চার বয়সী এক শিশু। উপজেলার তিরনইহাট ইউনিয়নের

তেঁতুলিয়া - বাংলাবান্ধা এশিয়ান হাইওয়ের খয়কাট পাড়া এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।নি হত মিম (৪) উপজেলার ৫নং বুড়াবুড়ি ইউনিয়নের কাটাপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের মেয়ে।

আত্মীয় স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায় তিরনইহাট ইউনিয়নের ধামনাগছ গ্রামের আশ্রয়ণ-২ প্রকল্পের উপকার ভোগী দিনমজুর মো: সৈয়দ আলী (৪৮) পিতা- ফয়জ উদ্দীন এর বসত ঘরটি গতকাল (১৭নভেম্বর) শুক্র বার বিকালে এক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ হয়। এই খবর পেয়ে বুড়াবুড়ি ইউনিয়নের কাটাপাড়া হতে দেখতে আসে সৈয়দ আলীর কন্যা শহিদা বেগম ও নাতনি মীম।

শনিবার (১৮ নভেম্বর) সকালে নিজ বাসায় যাওয়ার উদ্দ্যেশ্যে মহাসড়কে ওঠার সময় তেঁতুলিয়া হতে বাংলাবান্ধা গামী (ঢাকা মেট্রো-ঢ ৮৪-০৪১৪) নাম্বারের একটি ট্রাকের সাথে  ধাক্কা খেয়ে গুরুত্বর আহত হয় শহিদা বেগমের কন্যা মীম।

প্রত্যক্ষদর্শীরা জানায় তার মাথা থেকে মগজের মতো বের হতে দেখা যায়। ঘটনাস্থল হতে স্থানীয় লোকজন মীমকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আংশকা জনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার পঞ্চগড় সদর হাসপাতালে প্রেরণ (রেফার্ড) করেন।  পঞ্চগড় সদর হাসপাতালে পৌছালে কর্তব্যরত চিকিৎসক মীম কে মৃত ঘোষণা করে।

ঘাতক গাড়িটিকে আটক করেছে তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশ।অনেকে ঘাতক গাড়িটি বাংলাবান্ধার ম্যাক্স কোম্পানির বলে ধারণা করে।

তবে গাড়িটি ম্যাক্স কোম্পানির নয় বলে জানিয়েছেন ১নং বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন। তিনি জানান গাড়িটি বহিরাগত। গাড়ির বিষয়টি নিয়ে আলোচনায় বসা হবে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: ফজলে রাব্বি নিহতের বাড়ীতে গিয়ে পরিবারের খোজ খবর নেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবার ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ অর্থ সহায়তা, ত্রাণ (চাল) ও শীতবস্ত্র (কম্বল) প্রদান করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান । এ সময় ইউপি চেয়ারম্যান তারেক হোসেন, তেঁতুলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এস আই) ফরহাদ হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তেঁতুলিয়া হাইওয়ে থানার উপ পরিদর্শক (এস আই) ফরহাদ হোসেন ও ৫নং বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান তারেক হোসেন মালবাহী ট্রাকের ধাক্কায় শিশু মিমের মৃত্যু ঘটনার তথ্যটি নিশ্চিত করেছেন।

আরও খবর