স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

১০-১৫ বছর পর বিএনপি-জামায়াত বলে কিছু থাকবে না: জয়

আগামী ১০-১৫ বছর পর দেশে বিএনপি-জামায়াত বলে কিছু থাকবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। শনিবার (১৮ নভেম্বর) দুপুরে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এ সময় জয় বলেন, গত ১৫ বছরে দেশের যে উন্নয়ন হয়েছে, তা কেউ কল্পনাও করতে পারেনি। এই ধারাবাহিকতা যদি রাখা যায়, তাহলে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। যারা জ্বালাও-পোড়াও করছে তাদের বিরুদ্ধে এবং উন্নয়নের পক্ষে ভোট দেয়ার আহ্বান জানান সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, নির্বাচন শেষ হলেই সব চুপসে যাবে।

প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে। তরুণ স্বপ্নদর্শীদের ঘুরে দাঁড়ানোর স্বীকৃতি হিসেবে দেয়া হয় ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’-২০২৩। আজ শনিবার সপ্তমবারের মতো করা হয় এই আয়োজন। এখানে ১২টি সংগঠনকে এই পুরস্কার দেয়া হয়।

এ বছর সারাদেশের ১৮ থেকে ৩৫ বছর বয়সীদের ৭৫০টিরও বেশি সংগঠন পুরস্কারের জন্য আবেদন করে। যাচাইবাছাই শেষে ছয় ক্যাটাগরিতে এবার জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড দেয়া হয়। দক্ষতা ও কর্মসংস্থান, শিল্প ও সংস্কৃতি, সম্প্রদায়ের সুস্থতা, সামাজিক অন্তর্ভুক্তি, জলবায়ু ও পরিবেশ উদ্ভাবন এবং যোগাযোগ- এই ছয় ক্যাটাগরিতে এ পুরস্কার দেয়া হয়।


সায়েম/দেশ

Tag
আরও খবর