দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

যে শাক খেলে বাড়ে মস্তিষ্কের কর্মক্ষমতা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-11-2023 05:02:01 am


শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে প্রকৃতি। বছরের যে কোনো সময়ের তুলনায় শীতকালে শাক-সবজি একটু বেশি পাওয়া যায়। শীতকালীন শাক–সবজির মধ্যে পালংশাক অন্যতম। সহজলভ্য এই শাকে রয়েছে অনেক খাদ্যগুণ। আসুন জেনে নিন পালংশাকের গুণের কথা: 


১. পালংশাক চোখের দৃষ্টিশক্তি বাড়ায় এবং শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে। এই শাকের উচ্চমাত্রার বিটা ক্যারোটিন চোখে ছানি পড়ার ঝুঁকি কমাতে সাহায্য করে। 


২. ভিটামিন 'ডি' বাদে পালংশাকে বাকি সব ভিটামিনই রয়েছে। বিশেষ করে বিটা ক্যারোটিন, ভিটামিন 'ই' এবং ভিটামিন 'সি'র উৎস পালংশাক। ভিটামিন সি, ভিটামিন ই ও বিটা ক্যারোটিন ফুসফুসের কার্যকারিতা বাড়ায়। এ ছাড়া পালংশাকে উচ্চমাত্রার আয়রন থাকে।


৩. পালংশাকে থাকে প্রচুর ভিটামিন এ। এটি মানুষের ত্বক থেকে বিভিন্ন ধরনের ভাইরাস ও ব্যাকটেরিয়া দূর করতে সহায়তা করে। এই শাক ত্বকের বাইরের স্তরের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। 


৪. পালংশাকে আছে উচ্চমাত্রার ম্যাগনেশিয়াম, যা রক্তচাপ কমাতে সাহায্য করে। এতে হৃদরোগের ঝুঁকি কমে। এ ছাড়া পালংশাকে রয়েছে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধের ক্ষমতা।


৫. কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে এই শাকের জুড়ি মেলা ভার।  


৬. পালংশাকে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট মস্তিষ্কের কোষ সতেজ ও কর্মক্ষম রাখে। তাই মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতেও এই শাক খেতে পারেন। 

আরও খবর




6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

১১৫ দিন ২২ ঘন্টা ৩৪ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

১৩৬ দিন ৪ ঘন্টা ২৭ মিনিট আগে