কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় উন্নয়ন ও শান্তি সমাবেশ করেছে দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগ। এ সময় বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। রবিবার (১৯ নভেম্বর) সন্ধা ৬টার দিকে দোয়ারাবাজার উপজেলা সদরের মাছিমপুর গ্রামবাসীর উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।


বিএনপি ও জামায়াতের দেশবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে উন্নয়ন ও শান্তি সমাবেশের কথা বলা হলেও এই সমাবেশ ছিল উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার দাবি নিয়ে। উপস্থিত নেতারা সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপিকে নির্বাচিত করতে ঐক্যের ডাক ঘোষণা করেন।

আগামী নির্বাচনে মুহিবুর রহমান মানিক এমপির পক্ষে নৌকার মনোনয়ন দাবি করেন তারা।


এ সমাবেশে নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বাধাগ্রস্ত করতে রাজধানীতে সমাবেশের নামে বিএনপি-জামায়াত নৈরাজ্যের সৃষ্টি করেছে। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগ নেতা ওউ পজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভির আশরাফী চৌধুরী।


তিনি বলেন, আওয়ামীলীগ সরকারকে উৎখাত করতে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে যাচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। এ সময় তিনি আওয়ামীলীগ সরকারের উন্নয়ন তুলে ধরেন ও স্থানীয় সংসদ সদস্যের পক্ষে আগামী নির্বাচনে ভোট দাবী করেন।


হাজ্বী সিরাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত শান্তি সমাবেশে আরও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা কৃষক লীগের সহ-সভাপতি বাবু গুরু দাস দে,উপজেলা আওয়ামিলীগ নেতা ও ইউপি সদস্য মিজানুর রহমান মিজু, আওয়ামীলীগ নেতা নুর উদ্দিন আহমদ,গোলাপ মিয়া,উপজেলা আওয়ামীলীগলর সদস্য আব্দুল হামিদ,উপজেলা কৃষকলীগের যুগ্ন আহ্বায়ক তাজুল ইসলাম,উপজেলা কৃষকলীগের সদস্য কবির মিয়া,দোয়ারাবাজার উপজেলা শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি আমরু মিয়া,উপজেলা আওয়ামিলীগের সদস্য বাবু সোনাধন দে,আওয়ামিলীগ নেতা আলা উদ্দিন,নদী ভাঙ্গন প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহ্বায়ক ফিরোজ আহমদ,আওয়ামীলীগ নেতা রিজু মিয়া,কৃষকলীগের সদস্য দুলাল মিয়া,আওয়ামীলীগ নেতা মাইন উদ্দিন,মাঈনুল ইসলাম,সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামিম হোসেন,ছাত্রলীগ নেতা এনামুল হাসান হৃদয়। সমাবেশপরিচালনা করেন মাওলানা আলী হায়দার।

Tag
আরও খবর