ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

৩০০ আসনে জাপার প্রার্থী তালিকা প্রকাশ ২৭ নভেম্বর

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 24-11-2023 09:07:07 am

আগামী ২৭ নভেম্বর ৩০০ আসনে জাতীয় পার্টির মনোনীতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। আজ শুক্রবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে তিনি এসব কথা বলেন।


মুজিবুল হক চুন্নু বলেন, অবরোধের বিষয়টি মাথায় রেখে মনোনয়নপত্র বিতরণের সময়সীমা একদিন বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত এক হাজার ৭২০টি ফরম বিক্রি হয়েছে। আগামী ২৭ নভেম্বর ৩০০ আসনে জাতীয় পার্টির মনোনীতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।


জাতীয় পার্টির মনোনয়নপত্র বিতরণ এবং গ্রহণ কার্যক্রমের আজই শেষ দিন। রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে কার্যক্রম, চলবে সন্ধ্যা পর্যন্ত। একইসাথে চলছে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার কার্যক্রম।


এর আগে সোমবার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে জাতীয় পার্টি।


এদিকে ঢাকা-১৭ ও রংপুর-৩ আসন থেকে মনোনয়ন ফরম তুলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। আর প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ গতকাল পর্যন্ত মনোননয় ফরম তোলেননি। ফরম নেননি তার ছেলে রাহগির আল মাহি এরশাদও (সাদ এরশাদ)।

আরও খবর




6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২৭ দিন ১৩ ঘন্টা ২২ মিনিট আগে