ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে কচুয়ায় সাংবাদিক নাছির উদ্দিন ও তার কন্যা শিশুকে মারধরের অভিযোগ ঝটিকা অভিযান থেকে উঠান বৈঠক-মাদক ও কিশোর গ্যাং দমনে সক্রিয় ওসি আব্দুর রহিম, এখন দায়িত্বে কে? নানা বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

নতুন নেতৃত্বে কুবি থিয়েটার

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র নাট্য সংগঠন থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৮ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের  শিক্ষার্থী গুলশান পারভীন সুইটি এবং সাধারণ সম্পাদক হয়েছেন গণিত বিভাগের  শিক্ষার্থী হান্নান রহিম।


বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত ৯ টায় সংগঠনের সদ্য সাবেক সভাপতি ইশতিয়াক আহমেদ ও সাধারণ সম্পাদক মোহন চক্রবর্তী এবং নতুন  কমিটি গঠনের লক্ষ্যে গঠিত কমিটির আহ্বায়ক উম্মে মারিয়া ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহা: হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়।


কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন বৃন্তি পালিত, যুগ্ম সাধারণ সম্পাদক দীপ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ জামান, অর্থ ও দপ্তর সম্পাদক রবীন্দ্রনাথ বর্মন, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ইমতিয়াজ, প্রচার সম্পাদক রাকিন খান, শব্দ ও সংগীত আয়োজন সম্পাদক তন্ময় সরকার, মঞ্চ ব্যবস্থাপনা ও আলোক নিয়ন্ত্রণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ, প্রপ্স ও কস্টিউমস সম্পাদক আমেনা আক্তার ইকরা এবং কার্যনির্বাহী সদস্যরা হলেন, ইশতিয়াক আহমেদ, তারিন সুমাইয়া, আতিকুর রহমান তনয়, মরিয়াম আক্তার, সুদীপ চাকমা, রাশেদুল ইসলাম শুভ, নুসরাত জাহান।


এছাড়া এ কমিটির উপদেষ্টা হিসেবে আছেন প্রত্নতত্ব বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড.মুহাম্মদ সোহরাব উদ্দীন, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: আব্দুল্লাহ আল মাহবুব, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী। 


নতুন সভাপতি মনোনীত হওয়ার অভিব্যক্তিতে গুলশান পারভীন সুইটি বলেন, 'থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ কার্যনির্বাহী পরিষদের সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় আমি অনেক আনন্দিত। পূর্বের প্রতিটা কমিটির মতোই এবারও আমরা থিয়েটারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। থিয়েটার প্রতিটি ক্ষেত্রে  সৃজনশীলতার যে চর্চা দেখিয়ে গিয়েছে,তার ধারাবাহিকতা আমরা বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করবো।'


নতুন কমিটির সাধারণ সম্পাদক হান্নান রহিম বলেন, 'বিশ্ববিদ্যালয়ের প্রথম সাংস্কৃতিক সংগঠন হিসেবে থিয়েটার শুরু থেকেই কাজ করে যাচ্ছে। সামনের দিনে আরো দুর্বার গতিতে কাজ করে সংগঠনকে এগিয়ে নিয়ে যাব সে আশাবাদ ব্যক্ত করছি।'

আরও খবর