শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

কেন্দ্রের ঘোষণার আগেই ফেসবুকে ছড়িয়ে পড়ছে আওয়ামী লীগের 'চূড়ান্ত' মনোনয়নের তালিকা !

জামালপুরের সংসদীয় ৫টি আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কেন্দ্রের আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই আওয়ামী লীগের দলীয় চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তদের নামের তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারে 

ছড়িয়ে পড়ছে। মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের সমর্থকদের মধ্যে মনোনয়নপ্রাপ্তির খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে হিড়িক পড়েছে।

মনোনয়ন আগামীকাল রোববার ঘোষণা করার কথা রয়েছে। কিন্তু মনোনয়ন ঘোষণার আগমূহুর্তে চূড়ান্ত মনোনয়নের খবর ফেসবুকে ছড়িয়ে পড়ায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তবে বিষয়টি জেলা আওয়ামী লীগের দাবি, বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত। 

শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা থেকে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত সিল ও দলীয় প্যাডে মনোনয়ন প্রাপ্তদের নামের তালিকার একটি চিঠি ছড়িয়ে পড়েছে মেসেঞ্জারসহ ফেসবুকে।

চিঠিতে দেখা যায়, জামালপুর জেলার ৫টি সংসদীয় আসনের 'দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চুড়ান্ত তালিকা' লিখে পাঁচজনের নাম প্রকাশ করা হয়েছে।

তাঁরা হলেন, জামালপুর-১ আসনে আবুল কালাম আজাদ, জামালপুর-২ ইসলামপুর আসনে মো. ফরিদুল হক খান দুলাল, জামালপুর-৩ মেলান্দহ-মাদারগঞ্জ আসনে মির্জা আজম, জামালপুর-৪ আসনে অধ্যক্ষ আ : রসিদ এবং জামালপুর-৫ আসনে আবুল কালাম আজাদ। 

উল্লেখ্য, চিঠিতে স্মারক বা সূত্র উল্লেখ না থাকলেও তারিখ লেখা হয়েছে ২৫/১১/২৩। এছাড়া বানান ভুলসহ বেশকিছু অসঙ্গতি দেখা গেছে।  অধ্যক্ষ শব্দের 'ক্ষ' অক্ষরকে  ভুলভাবে লেখা হয়েছে 'হ্ম'। 

এ ব্যাপারে জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আব্দুন নাছের বাবুল বলেন, 'উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দলীয় মনোনয়ন চূড়ান্তের তালিকা ফেসবুকে প্রচার করা হচ্ছে। মনোনয়ন চূড়ান্তের তালিকার বিষয়ে দলীয়ভাবে আমাদের কেউ জানায়নি। বিষয় ভুয়া বলেই মনে হচ্ছে।'

সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা বলেন, আগামীকাল রোববার দলের সভাপতি শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ঘোষণা দেবেন। এই মর্মে দলের দফতর সম্পাদক মনোনয়নপ্রত্যাশীদের চিঠি দিয়েছেন এবং সবার সাথে মতবিনিময়ের জন্য গণভবনে ডেকেছেন। কিন্তু মনোনয়নের যে তালিকাটি ফেসবুকে প্রকাশ করা হয়েছে এটি শতভাগ মিথ্যা ও অপপ্রচার।'

জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, 'আগামীকাল রোববার (২৬ নভেম্বর) দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক মনোনয়ন ঘোষণা দেয়ার কথা রয়েছে। তবে কেবা কারা মনোনয়ন প্রাপ্তদের তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে, তা আমরা জানি না। এটা নিশ্চয় উদ্দেশ্যপ্রণোদিত এবং ভুয়া খবর।'




আরও খবর