ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

ইউএস-বাংলার চট্টগ্রাম-কলকাতা ফ্লাইট শুরু ১ সেপ্টেম্বর

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-08-2022 05:47:14 pm

ফাইল ছবি


অনলাইন ডেস্ক: 


বৃহত্তর চট্টগ্রামবাসীর চাহিদা অনুযায়ী আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রতিদিন চট্টগ্রাম থেকে কলকাতায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্যতম বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। 


আজ রোববার ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ সেপ্টেম্বর থেকে ইউএস-বাংলার ফ্লাইট প্রতিদিন সকাল ১১টা ১০ মিনিটে চট্টগ্রামের হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটে কলকাতায় অবতরণ করবে। একই দিন দুপুর ১২টা ৪০ মিনিটে কলকাতা থেকে উড্ডয়ন করে চট্টগ্রামে দুপুর ২টা ১০ মিনিটে পৌঁছাবে। 


চট্টগ্রাম-কলকাতা রুটে ওয়ানওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ৮ হাজার ৭৬০ টাকা এবং ফিরতি টিকিটসহ ভাড়া ১৬ হাজার ৫৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ভাড়ায় সব ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত। 


বৃহত্তর চট্টগ্রাম থেকে পর্যটক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ ভারতের বিভিন্ন প্রদেশে ভ্রমণ করার উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে কলকাতায় ভ্রমণ করে থাকেন। চট্টগ্রাম থেকে কলকাতা ছাড়াও প্রতিদিন ঢাকা থেকে দুটি কলকাতা ও একটি চেন্নাই ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইনস। 


বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইনস সব অভ্যন্তরীণ রুটসহ ঢাকা থেকে আন্তর্জাতিক রুট সিঙ্গাপুর, চেন্নাই, মালে, গুয়াংজু, কুয়ালালামপুর, দোহা, শারজাহ, দুবাই, মাসকাট ও কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে। 


ইউএস-বাংলা এয়ারলাইনসের বিমানবহরে ৬টি বোয়িং ৭৩৭-৮০০, ৭টি এটিআর ৭২-৬০০ সহ মোট ১৬টি এয়ারক্রাফট রয়েছে। 

আরও খবর




6ac3391cdab47-051026114356.webp
পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম

১১ দিন ২০ ঘন্টা ৫৬ মিনিট আগে