কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

হাটহাজারীতে নৌকার মাঝি এম.এ. সালামকে গণ সংবর্ধনা


দীর্ঘ ৪৮ বছর পর চট্টগ্রাম-৫ (হাটহাজারী বায়েজিদ) আংশিক আসনে ক্ষমতাসীন দলের দলীয় মনোনয়ন পাওয়ায় উপজেলা আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গণ সংবর্ধনায় সংবর্ধিত হয়েছে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালাম। মঙ্গলবার (২৮ নভেম্বর) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়ী বহর যোগে সহস্রাধিক নেতাকর্মীরা উষ্ণ অভ্যর্থনা দিয়ে নিয়ে আসেন। এসময় শতাধিক মোটরসাইকেল শোডাউন  দিয়ে বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেন বাসস্টেসন চত্বর।


এসময় সংবর্ধিত অথিতি এম এ সালাম বলেন,দীর্ঘ ৪৮বছর পরের কাঁদে করে চলতে হয়েছে। সরকারের এতো উন্নয়ন বিভিন্ন উপজেলায় হলেও আশানুরূপ উন্নয়ন হয়নি হাটহাজারীতে। একটি পলিট্যাকনিকেল কলেজ, একটি মডেল মসজিদের জন্য নাকি গত ১৫বছরেও জায়গা মিলেনি। যার কারনে এ উপজেলায় সরকারের এ উপহারগুলো প্রতিষ্ঠিত হয়নি। সাধারন জনগন এ সব উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে দলীয় প্রার্থী না থাকার কারনে। সেই দুঃখ দুর্দশার কথা জানতে পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দলীয় নৌকা প্রতিক দিয়ে পাঠিয়েছে। আগামী নির্বাচনে কোন ষড়যন্ত্র বরদাশ করা হবেনা। সকল জনগনকে সজাগ থেকে আজ থেকে মাঠে নৌকা প্রতিকে কাজ করতে আহ্বান করেন এম এ সালাম। তিনি মহাজোট নিয়ে আরো বলেন এবার হাটহাজারীতে মহাজোট নিয়ে নির্বাচন করবে না আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী সরাসরি বলেছেন জাতীয় পার্টিকে অনেক সহযোগিতা করা হয়েছে,এবার তারা নিজের পায়ে নিজেরা দাড়াক।


গণ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডঃ মোহাম্মদ আলী,সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান,উত্তর জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যান সম্পাদক জাফর আহমেদ, সদস্য সেলিম উদ্দিন, শওকত আলম চেয়ারম্যান , ডাঃ নুরউদ্দীন জাহেদ,উপজেলা সহ-সভাপতিবৃন্দ এডঃ হাদী শফিউল্লাহ, সরোয়ার মোরশেদ তালুকদার, শহিদুল আলম চৌধুরী, ইকবাল বাহার, সরোয়ার চৌধুরী চেয়ামরম্যান, সুলতানুল আলম চৌধুরী, দিল মোহাম্মদ চৌধুরী,মাস্টার মোহাম্মদ আলী,উপজেলা চেয়ারম্যান  এস এম রাশেদুল আলম,ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাশেক, যুগ্ন সম্পাদক আবু বক্কর সিদ্দিক, শফিকুল আলম হেলাল, এস এম নোমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আজম উদ্দিন, মনজুর হোসেন চৌধুরী মাসুদ,উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলোয়ারা ইউসুফ, উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ শেখ গোলাম মুস্তফা, বাবু শ্যামল বড়ুয়া, এডঃ মোস্তফা আনোয়ার জিন্টু, আলী আবরাহা দুলাল, , হারুনুর রশিদ, সৈয়দ নুরুল আলম, মুক্তার বেগম মুক্তা, এনামুল হক,মুজিবুর রহমান চেয়ারম্যান, আলমগীর জামান চেয়ারম্যান, সুমন খান চেয়ারম্যান, আবুল মনসুর চেয়ারম্যান, হারুন উর রশিদ চেয়ারম্যান, ডাঃ বিজয় সরকার,আনোয়ার হোসেন,শারমিন ইকবাল,মোসলেহ উদ্দীন মাসুদ,মনসুর আলম,মাস্টার আলী নাসের, মহসীন তালুকদার, ভিপি শেখ খোরশেদ,আকতার হোসেন,ওয়াহিদ চৌধুরী, শাহ আলম চেয়ারম্যান, হাসান শহীদ মিলন,মোঃ বকতেয়ার,বেলাল উদ্দীন বিজয়,মনির হোসেন,তসলিম হায়দার, বাবু উদয় সেন,আকতার হোসেন।

আরও খবর