বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট

ভালো লাগে | শাহীন খান

ফুল-পাখি লতাপাতা গাছ আর ঘাস 

দোলা দেয় বুনোহাঁস বুকে বারোমাস। 


কোকিলের কুহুকুহ দোয়েলের সুর 

ভালো লাগে ঘুঘু ডাকা উদাস দুপুর। 


ভোরের রবি আর জোছনা ও তারা 

জোনাকির আলো দেখে মন দিশেহারা। 


বিস্তৃর্ণ মাঠঘাট ভালো লাগে কতো 

ভালো লাগে মায়াময় সুখ অবিরত। 


ভালো লাগে মা ডাক ঝরে মধুরতা 

দিগন্তের প্রকৃতি তার নিরবতা। 


নদীর কলতান সাগরের ঢেউ 

কি যে ভালো লাগে তা জানবে না কেউ? 


ভালো লাগে নানুবাড়ি ছুটে চলে যাওয়া 

বিশুদ্ধ বাতাসটা প্রাণ ভরে খাওয়া। 


বাবার শাসন আর মায়ের আদর 

বড়ো ভালো লাগে পেতে শ্রাবণ-ভাদর। 


পর্বতমালা আর ঝর্ণা-প্রপাত 

খুব বেশি ভালো লাগে চাঁদ জাগা রাত। 


মসজিদে বেজে চলা আজান ধ্বনি 

আমাকে করে ফ্যালে ধনীর ধনী। 


পল্লী গাঁও আর তার মেঠোপথ 

ঐ খানে রেখে আসি যতো মতামত 


এই সব দেখে দেখে হয়ে গেছি কবি 

লিখিটিখি ছড়াগান আঁকি নানা ছবি। 





শাহীন খান 

লেখক 

বানারীপাড়া, বরিশাল। 

আরও খবর


deshchitro-6a7c71c1882b3-120826071441.webp
কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম"

৩৪ দিন ২০ ঘন্টা ৫৮ মিনিট আগে



deshchitro-6a78e0324ad05-100826021650.webp
শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা

৩৭ দিন ১৩ ঘন্টা ৫৬ মিনিট আগে