নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের কমিটি প্রকাশ

বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকে ই ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত রাখতে কাজ করে যাচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (আরইউবিসিসি)। ক্লাবের কার্যক্রমের অগ্রগতি বজায় রাখতে প্রতিষ্ঠা পরবর্তী সময়ে ২য় বারের মতো কার্যকরী পরিষদ গঠন করেছে আরইউবিসিসি।


আরইউবিসিসি কার্যনির্বাহী পরিষদের প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছে যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোঃ সাব্বির হোসেন ও মোঃ গোলাম সাব্বির সাইফ।



মঙ্গলবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শাহ্ আজম,  আরইউবিসিসি এর উপদেষ্টা প্রশান্ত কুমার পোদ্দার এবং সদ্য সাবেক প্রেসিডেন্ট একেএম নাজমুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়। 


কার্যনির্বাহী পরিষদের প্রেসিডেনশিয়াল বডিতে রয়েছেন, রাতুল রহমান (ভাইস প্রেসিডেন্ট), রুকাইয়া ইসলাম সুস্মিতা (ট্রেজারার)।

এছাড়াও গভর্নিং বডিতে রয়েছেন, 

মো: রিয়াজুন্নবী নিপুন (জয়েন্ট সেক্রেটারি), ফায়েজুর রহমান (জয়েন্ট সেক্রেটারি), মো: ওমর ফারুক সরকার (হেড অব অপারেশনস), মু. আবু কাউসার (হেড অব ব্র‍্যান্ডিং), নুসরাত আরা নুপুর (হেড অব ট্যালেন্ট ম্যানেজমেন্ট), মো: আবদুল্লাহ আল মনির (হেড অব কন্টেন্ট এন্ড ক্রিয়েটিভ রাইটিং), রাকিব মাহমুদ (হেড অব পিআর এন্ড মিডিয়া), মিজানুর রহমান (হেড অব ক্রিয়েটিভ), তানজিরুল ইসলাম শান্ত (হেড অব ফটোগ্রাফি), লিমন মিয়া (হেড অব ডিজিটাল কমিউনিকেশন), মো: সাকিব আল হাসান (ইভেন্ট ম্যানেজমেন্ট), সৌরভ শিকদার (হেড অব আইটি), নুসরাত জাহান দোলা (হেড অব কালচারাল)।

 

এক্সিকিউটিভ কমিটির বিভিন্ন পদে নিযুক্ত হয়েছেন,

মোসা: নিলুফা ইয়াসমিন, আসাদুল্লাহ আদেল, তন্ময় রায় কর্মকার, মো: জান্নাতুল নাইম, অনিল কুমার সুজন, মোসা: সুরাইয়া খাতুন, শতাব্দী মৈত্র পূজা, মোসা: হাবীবা আক্তার কামনা, জাহিদ হাসান, অংকুর কুমার বিশ্বাস। 


নবনির্বাচিত কার্যকরী পরিষদের প্রেসিডেন্ট মোঃ সাব্বির হোসেন বলেন,


রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন এক আশা জাগিয়ে তুলতে সক্ষম হয়েছে। এই ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে আমি নবগঠিত কমিটিকে সঙ্গে নিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতন এবং বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে তাদেরকে দক্ষ এবং যোগ্য করে তোলার আমাদের যে লক্ষ্য সেটি বাস্তবায়নের লক্ষ্যে সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাবো।



বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ক্লাবের এডভাইজর ও সাধারণ সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে নবনির্বাচিত কার্যকরী পরিষদের জেনারেল সেক্রেটারি মোঃ গোলাম সাব্বির সাইফ বলেন, 


প্রতিষ্ঠাকাল থেকেই এই ক্লাবটি শিক্ষার্থী সহায়ক যুগোপযোগী ও ইনোভেটিভ কার্যক্রম করে আসছে। এটি শুধু ক্লাব নয় বরং এটি একটি পরিবার যেখানে প্রত্যেকেই নিজের পূর্বের অভিজ্ঞতা শেয়ার এবং পরস্পরের প্রতি সহযোগিতার মাধ্যমে সামনের দিনগুলোতে ক্লাবটিকে অনন্য মাত্রায় নিয়ে যাবে বলে আমি আশাবাদী। বিগত দিনে হয়ে আসা অনলাইন ও অফলাইন ইভেন্টগুলোর পাশাপাশি আগামী দিনে জব ফেয়ার, মক ইন্টারভিউ এর মত বৃহৎ পরিধির ইভেন্ট আয়োজন করার পরিকল্পনা রয়েছে।


নবনির্বাচিত কার্যকরী পরিষদকে শুভেচ্ছা জানিয়ে ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের এডভাইজর জনাব প্রশান্ত কুমার পোদ্দার বলেন,


প্রতিযোগিতামূলক এই চাকুরীবাজারের জন্য একজন শিক্ষার্থী নিজেকে প্রস্তুত করতে বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকে ই ক্যারিয়ার গঠনের বুনিয়াদ হওয়া উচিত। এক্ষেত্রে সঠিক দিকনির্দেশনা ও সুযোগ নিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদ বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের একটা মাইলফলক সৃষ্টি করবে বলে আশা করছি।


উল্লেখ্য, বর্তমান প্রতিযোগিতামূলক চাকুরীবাজারে শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব আয়োজন করেছে বিভিন্ন প্রতিযােগিতাসহ পাওয়ার পয়েন্ট, প্রেজেন্টেশন, পাবলিক স্পিকিং, সিভি রাইটিং, কেই স্টাডিসহ বিভিন্ন ক্যারিয়ার ডেভেলপমেন্ট কর্মশালা ও সেমিনার। ক্যারিয়ার ইনসাইট সেমিনারের ১ম পর্বে গত বছর মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ৩০তম বিসিএসে ১ম স্থান অর্জনকারী সুশান্ত পাল। এছাড়াও সম্প্রতি "ইয়ুথ লিডারশীপ" এওয়ার্ড অর্জন করেছে ক্লাবটি।

Tag
আরও খবর




6a79616e705ce-100826112814.webp
এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৬ দিন ১৮ ঘন্টা ৫২ মিনিট আগে