মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের গুরুত্ব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-10-2022 04:06:03 am

প্রতীকী ছবি

◾ ড. এ এন এম মাসউদুর রহমান 


সংবাদ প্রেরণ ও প্রচার স্বাভাবিক কাজ। যাচাই-বাছাই করেই সংবাদ বিশ্বাস ও প্রচার করা জরুরি। কারণ, সংবাদ যদি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন হয়ে থাকে, তবে সমাজে নানা রকম বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। আমরা এ প্রসঙ্গে মহানবী (সা.)-এর যুগের একটি ঘটনা উল্লেখ করতে পারি। 


মহানবী (সা.) বনি মুস্তালিকের কাছে জাকাত আদায়ের জন্য ওয়ালিদ ইবন উকবাকে পাঠান। তারা ওয়ালিদকে স্বাগত জানানোর জন্য রাস্তায় বেরিয়ে আসে। এতে ওয়ালিদ ভীতসন্ত্রস্ত হয়ে মাঝপথ থেকে ফিরে এসে মহানবী (সা.)-কে জানান যে, বনি মুস্তালিক জাকাত দিতে অস্বীকার করেছে এবং অস্ত্র দিয়ে তাঁকে হত্যা করতে উদ্যত হয়েছে। মিথ্যা বলার কারণ, জাহিলি যুগ থেকেই তাঁর গোত্র ও বনি মুস্তালিকের মধ্যে ভীষণ শত্রুতা ছিল। মহানবী (সা.) এ সংবাদ শুনে ভীষণ রাগান্বিত হন এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে মনস্থির করেন। এতে সাহাবিগণও তাঁকে সমর্থন করেন। ইত্যবসরে বনি মুস্তালিকের একটি প্রতিনিধিদল মহানবী (সা.)-এর কাছে এসে বলল, ‘হে আল্লাহর রাসুল, আমরা সংবাদ পেলাম যে, আমাদের কাছে প্রেরিত ওয়ালিদ মাঝপথ থেকে ফিরে এসেছেন। আমরা আশঙ্কা করছি, হয়তো আপনি আমাদের প্রতি রাগ করেছেন এবং তাঁকে ফিরে আসতে বলেছেন। আমরা এ জন্য আল্লাহর কাছে পানাহ চাচ্ছি।’ মহানবী (সা.) বিষয়টি বুঝতে পারলেন। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ‘হে ইমানদারগণ, যদি কোনো পাপিষ্ঠ তোমাদের কাছে সংবাদ নিয়ে আসে, তাহলে তোমরা তা যাচাই করে নাও। এ আশঙ্কায় যে, তোমরা অজ্ঞতাবশত কোনো সম্প্রদায়কে আক্রমণ করবে, ফলে তোমরা তোমাদের কৃতকর্মের জন্য লজ্জিত হবে।’ (সুরা হুজুরাত: ৬) 


মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করা প্রতারণার শামিল। তাই সংবাদ প্রচারে সাবধানতা অবলম্বন করা অত্যাবশ্যক। 


লেখক: ড. এ এন এম মাসউদুর রহমান, অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়