জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা

জামালপুর-২ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী বিএনপি থেকে বহিষ্কার


বিএনপি থেকে বহিষ্কার হলেন জামালপুর-২ ইসলামপুর আসনের তৃণমূল বিএনপির প্রার্থী অ্যাডভোকেট হোসেন রেজা বাবু। 

শুক্রবার (১ ডিসেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

দলীয় প্যাডে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জামালপুর জেলা বিএনপির সদস্য ও ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট হোসেন রেজা বাবুকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়,  বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তৃণমূল বিএনপির প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দেন অ্যাডভোকেট হোসেন রেজা বাবু।

স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, জেলা বিএনপির সদস্য এবং গত ২৪ জুলাই জেলা বিএনপির অনুমোদিত উপজেলা বিএনপির কমিটির সহসভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন অ্যাডভোকেট হোসেন রেজা বাবু। এর আগে তিনি উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক পদে দীর্ঘদিন ছিলেন।

 কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু বলেন, 'তৃণমূল বিএনপির প্রার্থী হওয়ায় অ্যাডভোকেট হোসেন রেজা বাবুকে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে বহিষ্কার করে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।  নির্বাচনে অংশ নিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়।

অ্যাডভোকেট হোসেন রেজা বাবু বলেন, 'বহিষ্কার বড় কথা নয়। আমি নিজেই বিএনপি থেকে পদত্যাগ করেছি। নির্বাচনে লড়ার লক্ষ্যে তৃণমূল বিএনপির প্রার্থী হয়েছি।'

আরও খবর