লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা

যবিপ্রবির ইইই বিভাগের এনার্জি রিসার্চ ল্যাব উদ্বোধন



উন্নতমানের গবেষণার ও শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়নের লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ‘এনার্জি রিসার্চ কাম সাইবার-ফিজিক্যাল সিস্টেমস ল্যাব’ ও সেমিনার লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার (৩ ডিসেম্বর) দুপুরে যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় ইইই বিভাগে ল্যাবটি উদ্বোধন করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। একই সাথে তিনি ইইই বিভাগের শিক্ষার্থীদের বাৎসরিক প্রজেক্ট-শো পরিদর্শন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, যবিপ্রবি হচ্ছে একটি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়। আজকের এই প্রজেক্ট-শো ও কঠোর পরিশ্রম তোমাদের নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে যাবে। এই বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ সরকারের ভিশন-২০৩১ ও ২০৪১ তা সম্পন্ন করতে হলে বিজ্ঞান ও প্রযুক্তিতে আমাদের পরিপূর্ণ হতে হবে। আজকের এই প্রজেক্টগুলো বাজারের চাহিদা অনুযায়ী তৈরি করতে হবে। ভালো বিজ্ঞানী হতে হলে গবেষণা করতে হবে, নতুন কিছু আবিষ্কার করতে হবে। বিশ্ব বাজারের চাহিদা অনুযায়ী, নতুন কিছু তৈরি করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তোমরা চেষ্টা করলেই তোমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে।

এনার্জি রিসার্চ কাম সাইবার-ফিজিক্যাল সিস্টেমস ল্যাবটি ইইই বিভাগের প্রথম রিসার্চ ল্যাব। উক্ত ল্যাবের ল্যাব প্রধান ইইই বিভাগের বর্তমান বিভাগীয় চেয়ারম্যান ড. ইঞ্জি. ইমরান খান। ল্যাবটির সাইবার-ফিজিক্যাল সিস্টেমস অংশটি বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের অর্থায়নে নির্মিত।

যদিও এনার্জি রিসার্চ ল্যাবের কার্যক্রম ড. ইঞ্জি. ইমরান খানের নেতৃত্বে ছোট পরিসরে ইইই বিভাগের অন্য ল্যাবের সাথে চালু ছিল, আজ থেকে সম্পূর্ণ নতুন স্থানে আলাদাভাবে শুধুমাত্র গবেষণার জন্য এর যাত্রা শুরু হলো। ইতিমধ্যে এনার্জি রিসার্চ ল্যাব থেকে প্রাপ্ত গবেষণা লব্ধ ফলাফল বিভিন্ন হাই ইমপ্যাক্ট ফ্যাক্টর সম্বলিত জার্নালে প্রকাশিত হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইইই বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ, অধ্যাপক ড. মো. মাসুদ রানা, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মাদ সাইফুর রহমান। বিশেষ অতিথিবৃন্দ প্রজেক্ট-শো থেকে সেরা তিনটি প্রজেক্ট নির্বাচন করে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

ইইই বিভাগের চেয়ারম্যান ড. ইঞ্জি. ইমরান খান বলেন, এই ল্যাবের মাধ্যমে ইইই বিভাগ গবেষণার ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে যাবে এবং যবিপ্রবি কে একটি সম্পূর্ণ গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় হিসাবে গড়ে তুলতে কার্যকরী ভূমিকা রাখবে। এই ল্যাব হতে প্রাপ্ত গবেষণালব্ধ ফলাফল বাংলাদেশের বিদ্যুৎ খাতে নতুন নতুন সময়-উপযোগী প্রযুক্তি ও নীতি উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশা রাখি। যা আমাদের দেশের ভিশন-২০৪১ বাস্তবায়নে নিয়ামক হিসাবে কাজ করবে।

অনুষ্ঠানে যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. এইচ. এম. জাকির হোসেন, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহেদী হাসান জুয়েল, সহকারী অধ্যাপক ড. মো. মজনুজ্জামান, মো. আল-আমিন, প্রভাষক মো. তারেকুজ্জামান, মো. রবিউল ইসলাম, শুভ দেবসহ ইইই বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।
আরও খবর