দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন ইসলামপুরে জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় দুই যুবক কারাগারে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পীরগাছায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রচনা, চিত্রাঙ্কন, আলোচনা সভাসহ নানা আয়োজন জুলাই গণঅভ্যুত্থান দিবসে লালপুরে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিগত সরকারের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি সংকট: বাণিজ্যমন্ত্রী যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত দেশে আরো একটি বিপ্লব আসন্ন জামায়াত আমীর জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে খেলাফত মজলিসের গণমিছিল ও সমাবেশ জাবিপ্রবিতে জুলাই-বিরোধী শিক্ষক ও কর্মকর্তাদের কর্মকাণ্ড কর্মকাণ্ড তুলে ধরে ছাত্রশিবিরের ফেস্টুন নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে '৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩ লালপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু , আহত ২ ঝিনাইগাতীতে মোবাইল কোর্টে তিন প্রতিষ্ঠানে সোয়া লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসায় গণ-অভ্যুত্থান দিবস পালিত *র‍্যাব-১৫ এর শ্বাসরুদ্ধকর অভিযানে অপহরণের শিকার ০৩ ভিকটিম উদ্ধার; অপহরণচক্রের সদস্য গ্রেফতার।* প্রতিপক্ষের ষড়যন্ত্র স্থানীয় নেতৃত্বের কোন্দলের শিকার বিএনপির ত্যাগী ও তৃণমূলের জনপ্রিয় কাজী সোহেল

বানিয়াচংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ব্যানার-পোস্টার অপসারণ



আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বানিয়াচং উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল ও সম্ভাব্য প্রার্থীদের শুভেচ্ছা ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড এবং তোরণ অপসারণ শুরু করেছে উপজেলা প্রশাসন।


রবিবার (৩ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা সদরের বিভিন্ন পয়েন্ট ও উপজেলার হাটবাজারসহ জনসমাগম এলাকায় প্রশাসনের এমন অপসারণ অভিযান দেখা গেছে। অভিযান পরিচালনা করেন বানিয়াচং উপজেলায় দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম।


সুত্র জানায়, নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচারের পোস্টার, বিলবোর্ড ও অন্যান্য প্রচার সামগ্রী অপসারণের নির্দেশ দেয়া হয়। নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পত্র দিয়ে জানিয়ে দেয়া হয়েছে।


এতে কেউ কেউ তাদের ব্যানার, ফেস্টুন সরিয়ে নিলেও বাকি পোস্টার, ব্যানার, ফেস্টুন ও তোরণ অপসারণের কাজ শুরু করা হয়।


বানিয়াচং উপজেলা নিবার্হী কর্মকতা মোঃ মাহবুবুর রহমানের নির্দেশনায় দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম এ সংক্রান্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে আনসার বাহিনীর সদস্যরা সহায়তা করেন।


উপজেলা নিবার্হী কর্মকতা মো: মাহবুবুর রহমান জানান, আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিত জাতীয় নির্বাচনকে ঘিরে সব ধরনের নিবার্চনী প্রচার-প্রচারণা, শুভেচ্ছা, রাজনৈতিক নেতাকর্মীদের ছবি সম্মিলিত ব্যানার-ফেষ্টুন অপসারণে নির্বাচন কমিশনের নির্দেশনা রয়েছে।


সে মোতাবেক বানিয়াচং উপজেলার বিভিন্ন স্থানে সাঁঠানো এ সকল ব্যানার ফেস্টুন অপসারণ চলছে। তবে নির্বাচনে প্রতীক বরাদ্দের পর প্রার্থী ও রাজনৈতিক দলের প্রচার প্রচারণার জন্য নিয়ম মাফিক ব্যানার, পোস্টার ও ফেস্টুন ব্যবহার করতে পারবেন বলে তিনি জানিয়েছেন।

Tag
আরও খবর




6a721f9c39040-040826112132.webp
দেশের ১২ জেলায় বন্যার শঙ্কা

১ দিন ৭ ঘন্টা ৩৭ মিনিট আগে