নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

ভোলায় কমিউনিটি স্কোরকার্ড বাস্তবায়ন ও জেলা প্রশাসনের সাথে দ্বি-বার্ষিক পরামর্শ সভা অনুষ্ঠিত

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 03-12-2023 02:11:42 pm

কমিউনিটি স্কোর কার্ড বাস্তবায়ন এবং কৈশোর বান্ধব প্রজনন স্বাস্থ্যসেবা, জেন্ডার ভিত্তিক সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে ভোলায় জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সাথে দ্বি-বার্ষিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। 


২৫ নভেম্বর, শনিবার সকালে ভোলার মাটির হান্ডি রেস্টুরেন্টের কনভোকেশন হলে অনুষ্ঠিত পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক তপন কুমার শীল। 


এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসান, প্রধান শিক্ষক মোঃ শরাফত হোসেন, ইয়েস বাংলাদেশের ওয়াই মুভস প্রজেক্টের প্রজেক্ট অফিসার আনিকা বুশরা, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মহিউদ্দিন মাসুদ, ইয়েস বাংলাদেশের সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার দীপন দে। 


প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ইয়ুথ এনগেজমেন্ট ফর সাসটেইনেবলিটি (ইয়েস) বাংলাদেশ এর সহযোগিতায় ইয়েস বাংলাদেশ, ভোলা জেলা শাখার আয়োজনে পরামর্শ সভায় সাধারণ সম্পাদক মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ইয়েস বাংলাদেশ, ভোলা জেলার ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার রিমা আক্তার শিমু ও ভোলা জেলার কিশোর-কিশোরীরা। 


পরামর্শ সভায় ভোলা মা ও শিশুদের কল্যাণ কেন্দ্রের সমস্যা ও সুপারিশমালা, বাল্যবিবাহ ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ে আলোচনা ও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।


পরামর্শ সভা আয়োজনের পূর্বে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবার বিষয়ে কিশোর-কিশোরী ও সার্ভিস প্রোভাইডারদের নিকট থেকে তিন ধরনের স্কোর কার্ডের মাধ্যমে সেবা সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হয় এবং প্রাপ্ত ফলাফলের আলোকে গুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিতকরণ ও তা সমাধানে পরামর্শ এবং সুপারিশমালা তৈরি করা হয়।


পরামর্শ সভায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সেবা গ্রহীতা কিশোর ও কিশোরীরা অংশগ্রহণ করেন।

আরও খবর





6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২১ ঘন্টা ২৩ মিনিট আগে