মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

রাজবাড়ীতে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৫

রাজবাড়ীতে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৫ "জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়া"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে শুরু হয়েছে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৫। বুধবার(১৪মে) সকালে জেলা শহরের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় । রাজবাড়ী জেলা প্রশাসকের আয়োজনে ও তত্ত্বাবধানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর , বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্যদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম, সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ, এবং জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "বিজ্ঞানমনস্ক জাতি গঠনের জন্য এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করতে এই মেলা বিশেষ ভূমিকা রাখবে।" বিশেষ অতিথিরাও তাঁদের বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে দেশের উন্নয়নের পথ প্রশস্ত করার ওপর গুরুত্বারোপ করেন। মেলায় বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা তাঁদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। পরিবেশ, স্বাস্থ্য, কৃষি, রোবটিক্সসহ বিভিন্ন বিষয়ের উপর নির্মিত স্টলগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ছিল উৎসাহ ও উদ্দীপনার এক অনন্য মিলনমেলা। এই জাতীয় বিজ্ঞানমেলা শুধু প্রযুক্তির প্রদর্শনী নয়, বরং একটি স্বপ্ন দেখার প্ল্যাটফর্ম, যেখানে ভবিষ্যতের বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের জন্ম হয়।
আরও খবর