ইসলামপুরে যমুনা নদীতে একজনকে পিটিয়ে হত্যা, আহত ২ মাকে জবাই করে হত্যা, ছেলে-শাশুড়ি গ্রেপ্তার পলাশে খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উলিপুরে খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত ঝিনাইগাতীতে আদিবাসী যুবকদের জীবন গঠন ও নেতৃত্ব বিকাশে যুব সেমিনার "দারুল আরকাম দাখিল মাদরাসা" কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী-বন্দর প্রকল্পে" নিন্মমানের ও খারাপ পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে বৃহস্পতিবারে নতুন ব্রিজে দক্ষিণ চট্টগ্রামের যাত্রীদের ‘ভাড়া-ভোগান্তি’ বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ গ্রেপ্তার ৫ জন জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে নির্যাতন, নিহত ১ পবিপ্রবিতে ইংলিশ, ক্যারিয়ার ও স্টাডি অ্যাব্রড বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎সুন্দরবনে হরিণ শিকারের মহোৎসব: ৪৫ কেজি মাংসসহ আটক ২ পাচারকারী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ দুর্ভোগ কমাতে মৌতলায় ২০ শয্যার হাসপাতাল চান এলাকাবাসী আরাফাত রহমান কোকোর স্মরণে কৃষ্ণনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট নাগেশ্বরীতে উপজেলা বিএনপির বিশেষ মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন ও ক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই — প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী

রিট আবেদন খারিজ- নির্বাচন থেকে ছিটকে পড়লেন আতাউর রহমান প্রধান

সোনালী ব্যাংকের সাবেক এমডি আতাউর রহমান প্রধান


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে গতকাল রবিবার দুপুর ২টায় লালমনিরহাট-১ আসনে প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাইবাছাই কার্যক্রম শুরু হয়।

এতে সোনালী ব্যাংকের (সাবেক) এমডি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য আতাউর রহমান প্রধানসহ তিনজনের মনোনয়নপত্র বাতিল করেছে লালমনিরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।

দিকে চাকরি থেকে পদত্যাগ বা অবসরের পর তিন বছর পার না হওয়া পর্যন্ত সামরিক-বেসামরিক সরকারি কর্মকর্তাদের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার বিধান কেন অবৈধ হবে না— এ মর্মে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে অবসরের পর তিন বছর পূর্ণ হওয়ার আগে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাননি আতাউর রহমান প্রধান।

বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ রায় দেন। পদত্যাগ বা অবসেরে যাওয়ার তিন বছরের মধ্যে সামরিক-বেসামরিক সরকারি কর্মকর্তাদের সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

নির্বাচনে সরকারি চাকরিজীবীদের অযোগ্যতার বিষয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-১৯৭২ এর ১২ (১) (চ) ধারায় বলা হয়, প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের বা প্রতিরক্ষা কর্ম বিভাগের কোনো চাকরি থেকে পদত্যাগ করেছেন বা অবসরে গেছেন এবং এ পদত্যাগ বা অবসরে যাওয়ার পর তিন বছর অতিবাহিত না হয়ে থাকে তাহলে নির্বাচনে অংশ নিতে পারবেন না।

সংশোধিত এই ধারাটি চ্যালেঞ্জ করে রিট করেন আতাউর রহমান প্রধান।

রুল খারিজের ফলে সামরিক-বেসামরিক সরকারি কর্মকর্তারা পদত্যাগ বা অবসরে যাওয়ার তিন বছরের মধ্যে জাতীয় নির্বাচনে অংশগ্রহন করতে পারবেন না। আরপিওতে যা আছে তা-ই বহাল থাকছে বলে জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা।

আরও খবর




6a7b62f9f0415-110826115921.webp
জুলাই অভ্যুত্থান দমনে ৩ লাখ গুলি ব্যবহার

৪ দিন ১২ ঘন্টা ২৩ মিনিট আগে