আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ

রবি উপাচার্যের সাথে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

আজ ৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাথে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য অন্যতম একটি সংগঠন রবীন্দ্র ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।


এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ও ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা জনাব প্রশান্ত কুমার পোদ্দার ও ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে তার দায়িত্বপালনের ২ বছর পূর্তি উপলক্ষ্যে একটি গাছ উপহার দেওয়া হয়।


আরইউবিসিসির সাথে শুভেচ্ছা বিনিময়কালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মো: শাহ আজম রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটির সকল সদস্যকে শুভ কামনা জানিয়ে বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্টে ক্যারিয়ার ক্লাব খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের কার্যক্রমে আমি সন্তুষ্ট। আশা করি একঝাঁক মেধাবী রবিয়ানদের হাত ধরে আরইউবিসিসি অনেকদূর এগিয়ে যাবে। সেই সাথে মাননীয় উপাচার্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সফলতা কামনা করেন এবং প্রয়োজনীয় সকল প্রকার সাহায্য করার কথা বলেন।


উল্লেখ্য যে, বর্তমান প্রতিযোগিতামূলক চাকুরীবাজারে শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব প্রতিষ্ঠার পর থেকেই আয়োজন করে আসছে বিভিন্ন প্রতিযােগিতাসহ পাওয়ার পয়েন্ট, প্রেজেন্টেশন, পাবলিক স্পিকিং, সিভি রাইটিং, কেই স্টাডিসহ বিভিন্ন ক্যারিয়ার ডেভেলপমেন্ট কর্মশালা ও সেমিনার। ক্যারিয়ার ইনসাইট সেমিনারের ১ম পর্বে গত বছর মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ৩০তম বিসিএসে ১ম স্থান অর্জনকারী সুশান্ত পাল। এছাড়াও সম্প্রতি "ইয়ুথ লিডারশীপ" এওয়ার্ড অর্জন করেছে ক্লাবটি।


গত ২৮ নভেম্বর রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের দ্বিতীয় মেয়াদি কমিটি প্রকাশিত হয়। আরইউবিসিসি কার্যনির্বাহী পরিষদের প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছে যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোঃ সাব্বির হোসেন ও মোঃ গোলাম সাব্বির সাইফ।


কার্যনির্বাহী পরিষদের প্রেসিডেনশিয়াল বডিতে রয়েছেন, রাতুল রহমান (ভাইস প্রেসিডেন্ট), রুকাইয়া ইসলাম সুস্মিতা (ট্রেজারার)।


এছাড়াও গভর্নিং বডিতে রয়েছেন, মো. রিয়াজুন্নবী নিপুন (জয়েন্ট সেক্রেটারি), ফায়েজুর রহমান (জয়েন্ট সেক্রেটারি), মো. ওমর ফারুক সরকার (হেড অব অপারেশনস), মু. আবু কাউসার (হেড অব ব্র‍্যান্ডিং), নুসরাত আরা নুপুর (হেড অব ট্যালেন্ট ম্যানেজমেন্ট), মো. আবদুল্লাহ আল মনির (হেড অব কন্টেন্ট এন্ড ক্রিয়েটিভ রাইটিং), রাকিব মাহমুদ (হেড অব পিআর এন্ড মিডিয়া), মিজানুর রহমান (হেড অব ক্রিয়েটিভ), তানজিরুল ইসলাম শান্ত (হেড অব ফটোগ্রাফি), লিমন মিয়া (হেড অব ডিজিটাল কমিউনিকেশন), মো. সাকিব আল হাসান (ইভেন্ট ম্যানেজমেন্ট), সৌরভ শিকদার (হেড অব আইটি), নুসরাত জাহান দোলা (হেড অব কালচারাল)।



এক্সিকিউটিভ কমিটির বিভিন্ন পদে নিযুক্ত হয়েছেন, মোসা. নিলুফা ইয়াসমিন, আসাদুল্লাহ আদেল, তন্ময় রায় কর্মকার, মো. জান্নাতুল নাইম, অনিল কুমার সুজন, মোসা. সুরাইয়া খাতুন, শতাব্দী মৈত্র পূজা, মোসা. হাবীবা আক্তার কামনা, জাহিদ হাসান, অংকুর কুমার বিশ্বাস।

আরও খবর