দিনাজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল চৌদ্দগ্রামে নাশকতার সময় হাতেনাতে গ্রেপ্তার ৬ ইসলামী আন্দোলন বাংলাদেশের মিরসরাই উপজেলা সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি মাওলানা ফয়জুল পারভেজ, সেক্রেটারি মহিউদ্দিন নিজামী বৈরী আবহাওয়ায় দুবলারচরে মাছ ধরা বন্ধ, বিপাকে ১০ হাজার জেলে সৎ ও অমায়িক মানুষ হিসেবে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন জালাল সওদাগর ঝিনাইগাতীতে অতিরিক্ত দামে ধানের বীজ বিক্রি, একজনকে অর্থদণ্ড শেরপুরের বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাঙ্গলকোটে জমি নিয়ে বিরোধ: ভাতিজার ঘরে অস্ত্র রেখে ফাঁসানোর অভিযোগ চাচা-ফুফুর বিরুদ্ধে রাতের মধ্যে ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত চীনসহ ৫ দেশের দূতের বৈঠক পাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী লাখাই থানা পুলিশের অভিযানে ২০পিস ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার। কুলিয়ারচরে নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আ.লীগকে ‘জঙ্গি সংগঠন’ ঘোষণার দাবি নাসের রহমানের ডিজিটাল কনটেন্টে জ্ঞান, জীবনবোধ ও ইতিবাচক চিন্তার এক সৃজনশীল অভিযাত্রা কুতুবদিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোয়ালন্দে নেতিবাচক মনোভাব পরিবর্তনে সামাজিক সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের অবস্থান কর্মসূচি শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার

"মা"কে নিয়ে টানাটানি এটা আমার "মা", "মা"কে নিয়ে ঠেলাঠেলি এটা তোর "মা"

মোঃ ফরমান উল্লাহ ( Contributor )

প্রকাশের সময়: 09-12-2023 07:53:28 am

ছবি সংগৃহিত



মোঃ ফরমান উল্লাহ, সংবাদকর্মী 


একটা সময় "মা"কে নিয়ে টানাটানি হয় এটা আমার "মা"। এবার একটা সময় আসে তখন "মা" কে নিয়ে ঠেলাঠেলি হয় এটা তোর "মা"। প্রায় সকল "মা" এ অবস্থায় পড়তে হয়।


আমরা যখন ছোট ছিলাম তখন "মা" কে নিয়ে টানাটানি করি এটা আমার "মা"। কারণ তখন "মা" ছাড়া আমরা নিরুপায়। "মা" যদি রান্না না করে না খেয়ে থাকতে হবে। "মা"যদি রাগ করে কোথাও চলে যাওয়ার ভান করতো তখন মায়ের হাতে ঝুলে থাকতাম যাতে "মা" যেন কোথাও যেতে না পারে।  কারণ "মা"চলে গেলে কে আদর করবে, কাকে "মা" বলে ডাকবো।


আমাদের ছোটকালের এমন কোন রাত দেখাতে পারবো না যে রাতে "মা" জরিয়ে না ধরে ঘুমাতে পেরেছি। স্কুল থেকে বাড়ি পৌছার পুর্বেই "মা" মা বলে ডাকতে শুরু করেছি। স্কুল থেকে এসে মনে হত কত দিন পর "মা"কে দেখলাম। কখনো "মা" যদি কারো বাড়িতে গিয়ে আসতে দেরী হতো তখন কেঁদে কেঁদে বুক ভাসিয়েছি। আরো কত কিছুই না করেছি।


আমরা যখন বড় হয়েছি, রোজগার করতে শিখেছি, নিজে নিজে চলতে শিখেছি তখনই আমরা পরিবর্তন হয়ে গেছি। আমরা ভুলে গেছি মায়ের প্রয়োজনীয়তা। তখন "মা"কে আমাদের নিকট বুঝা মনে হয়। তখন "মা"কে নিয়ে শুরু হয় ঠেলাঠেলি।  আমরা একজন বলি এটা তোর "মা" আরেক জন বলি না এটা তোর "মা"। ছোট বেলার মত করে "মা"কে নিয়ে টানাটানি করে বলি না এটা আমার "মা"।কারণ আমরা এখন মনে করি আমরা স্বয়ংসম্পুর্ন। মায়ের আর প্রয়োজন নেই। " মা" হয়ে যায় তখন আসহায় অবুঝ শিশু। এক মুটো খাবারের জন্য "মা"কে ঘুরতে হয় সন্তানের দ্বারে দ্বারে। আমরা মনে করি না যে আমরাও একদিন এ পরিস্থিতে পড়তে পারি। 


আমাদের সকলের শুভ বুদ্ধির উদয় হোক এবং সব সময় সকলে এটাই বলি এটা আমার "মা"। তাহলেই আমাদের জীবন স্বার্থক সুখের হবে।

Tag
আরও খবর