কুলিয়ারচরে পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই সদস্য গ্রেফতার বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২

বাঘায় চাল বোঝায় ট্রাকে আগুন

  রাজশাহীবাঘায় মঙ্গলবার (১২-ডিসেম্বর) গভির রাতে উপজেলার  চকছাতারি এলাকায় প্রাণী সম্পদ অধিদপ্তরের সামনে একটি চাল বোঝায়কৃত চলন্ত ট্রাকে ইট-পাটকেল নিক্ষেপ ও পেট্রোল বোমা হামলা করে ট্রাকটিকে পুড়িয়ে দেয় দুর্বিত্তরা। মুখমন্ডল ও শরীরের বেশ কিছু অংশ ঝলশে গেছে ড্রাইভার মানিক দাসের। নষ্ট হয় ২০ টন চাল ।   স্থানীয় লোকজনের সহায়তায় আহত মানিক দাসকে বাঘা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎস তাকে রেফাট করেন রামেক হাসপাতালে।    খবর পেয়ে বাঘা ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রন করে।

  

এদিকে ট্রাকের হেলপার শ্যাম দাস বলেন, চাল বহনকারী যশোর ট-১১-৩৭৩৫ নম্বর এই ট্রাকটি নওগাঁ থেকে বাঘা-চারঘাট মহাসড়ক দিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। অত:পর ঘটনাস্থল ছাতারী এলাকায় পৌঁছলে রাস্তার পাশে থাকা একটি আম বাগান থেকে প্রায় ২0-৩০ জন ব্যক্তি বিষ্ফোরক দ্রব্য নিক্ষেপ করে পালিয়ে যায় । এতে সামনের অংশ পুড়ে যায় ও চালকের শরীর ঝলসে যায়। এ সময় আমাদের চিৎকারের স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। এর কিছুক্ষন পর বাঘা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মিজানুর রহমান তার লোকবল এনে আগুন নিয়ন্ত্রন করেন।

 

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল পৌঁছার আগেই দুর্বৃত্তরা পালিয়ে গেছে। বিষ্ফোরক দ্রব্য পেট্রোল বোমা অথবা অন্য কিছু হতে পারে। বিষয়টি তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর