নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

চবি 'মেহেরপুর স্টুডেন্টস ডেভেলপমেন্ট এসোসিয়েশনে'র নেতৃত্বে আব্দুল্লাহ নাজিব ও রাফসান রাকিব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-12-2023 04:22:45 pm

সভাপতি ও সাধারণ সম্পাদক। © ফাইল ছবি


◾ মারুফ মজুমদার : ২০২৩-২৪ কার্যবর্ষে মেহেরপুর স্টুডেন্টস ডেভেলপমেন্ট এসোসিয়েশন (মেসডা), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আগামী এক বর্ষের নতুন কমিটির সভাপতি মনোনীত হয়েছেন আব্দুল্লাহ নাজিব ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন রাফসান রাকিব। আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সংগঠনটির প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 


গণতান্ত্রিক ধারায় নির্বাচনের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার ফলে মেহেরপুর স্টুডেন্টস ডেভেলপমেন্ট এসোসিয়েশন (মেসডা) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে আগামী এক কার্যবর্ষের জন্য চবির লোকপ্রশাসন বিভাগ(২০১৯-২০)-র আবদুল্লাহ নাজিব ও সাধারণ সম্পাদক হিসেবে আরবি বিভাগ(২০১৯-২০)-র রাফসান রাকিবকে দায়িত্ব দেয়া হয়। পাশাপাশি আগামী এক কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।


নতুন কমিটির সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় আব্দুল্লাহ নাজিব তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, "এই সংগঠন সবার, এক্ষেত্রে সবার একাগ্রতাপূর্ণ উৎসাহের দরুন নতুন দায়িত্ব যথাযথভাবে পালনে সর্বদা সচেষ্ট থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।"


সাধারণ সম্পাদক রাফসান রাকিব তাঁর অভিব্যক্তি প্রকাশ করে বলেন," মেসডা পরিবারের সবার প্রতি কৃতজ্ঞতা, যাঁরা আমাকে তথা আমাদেরকে একসাথে চলা এবং সংগঠনের সার্বিক উন্নয়নের গুরু দায়িত্ব দিয়েছেন। আশা করি নিজের সর্বোচ্চ চেষ্টা করবো এক্ষেত্রে সংগঠনের সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।"


উল্লেখ্য,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেহেরপুর জেলার ছাত্রছাত্রীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও সবাইকে একসঙ্গে নিয়ে চলার মূল লক্ষ্য নিয়ে ২০০৮ সালে "আমরা সবাই এক হব, আলোকিত সমাজ গড়ব" - এই স্লোগাকে সামনে রেখে মেহেরপুর স্টুডেন্টস ডেভেলপমেন্ট এসোসিয়েশন (মেসডা) প্রতিষ্ঠিত হয়।


আরও খবর