চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

প্রার্থীতা ফিরে পেলেন সোনালী ব্যাংকের সাবেক এমডি আতাউর রহমান প্রধান,স্বস্তির নিশ্বাস জনমনে

রুপালী ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংক ও সোনালী ব্যাংকের সাবেক এমডি সিইও আতাউর রহমান প্রধান। গ্রামের বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী এলাকায়,তিনি একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্ম গ্রহন করেন। তার পিতার নাম আফতাব উদ্দিন প্রধান। বর্তমানে তিনি কেন্দ্রীয়  আওয়ামীলীগের অর্থ পরিকল্পনা উপ-কমিটির সদস্য  পদে দায়িত্ব পালন করছেন।   তিনি অত্যন্ত মেধাবী হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অনার্স মাস্টার্স ডিগ্রী অর্জন করে ব্যাংক কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেন। পরবর্তীতে মেধা ও দক্ষতা দিয়ে কাজ করার কারনে রুপালী ব্যাংক প্রবাসী কল্যাণ   ও সোনালী ব্যাংকের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নির্বাচিত হন।  এসময় স্থানীয় অনেক গরিব অসহায় পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাভাতা সহ চাকরির ব্যাবস্থা করেন আতাউর রহমান প্রধান। এবং পাটগ্রাম উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলেন সেই সাথে অনেক ধর্মীয় প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতা করেন। পরে ২০১৬ সালে চাকরি হতে অবসর গ্রহণ করলে বিভিন্ন মেয়াদে চুক্তি ভিত্তিক  দায়িত্ব পালন করেন কয়েকটি ব্যাংকে। পরবর্তীতে ২০২২ সাল থেকে তিনি আওয়ামী রাজনীতির সাথে সরাসরি  সম্পৃক্ত হয়ে কাজ করতে থাকেন, তবে তিনি   ছাত্রজীবন থেকেই আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। চাকরি করার কারনে সরাসরি রাজনীতি করা সম্ভব হয়নি। তিনি লালমনিরহাট এক আসন হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের সেবায় কাজ করে ইতোমধ্যে আলোরন সৃষ্টি করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ  নির্বাচনকে সামনে রেখে তিনি মনোনয়নের জন্য সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলে নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিল করেন। পরবর্তীতে ১৭ ডিসেম্বর২০২৩ রবিবার মহামান্য হাইকোর্ট থেকে তার প্রার্থীতা ফিরে পান। এতে করে এলাকায় আনন্দের বন্যা বইছে। এবিষয়ে হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যক্ষ সরওয়ার হায়াৎ খান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান ভেলু , হাতীবান্ধা  উপজেলা পরিষদের  চেয়ারম্যান মশিউর রহমান মামুন,

 ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম কায়েদ, ও দেলোয়ার রহমান বাবলা ও নওদাবাস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অশ্বিনী কুমার বসুনিয়া, টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান আতি, হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহান, ছাত্রলীগের বর্তমান পদপ্রার্থী মোহনসহ হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ আতাউর রহমান প্রধানের পক্ষে কাজ করে নির্বাচিত করার আশা ব্যাক্ত করেছেন  এই প্রতিনিধিকে। তিনি প্রার্থীতা ফিরে পাওয়ার কারনে হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় জনমানবে স্বস্তির নিশ্বাস ফেলছেন। এলাকার জনগণের মাঝে উচ্ছাস উদ্দীপনা দেখা দিয়েছে এতে জনগন মনে করে আতাউর রহমান প্রধানকে বিপুল ভোটে নির্বাচিত করা সম্ভব।

Tag
আরও খবর