বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য

নির্বাচনী গণসংযোগ করলেন ড. জান্নাত আরা হেনরী

নির্বাচনী গণসংযোগ করলেন ড. জান্নাত আরা হেনরী

সারা দেশের ন্যায় সিরাজগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকেই নির্বাচনী গণসংযোগ ও প্রচারনায় নেমেছেন সিরাজগঞ্জ সদর ও কামরখন্দ ২ আসনের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী ড. জান্নাত আরা হেনরী

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে নির্বাচনী গণসংযোগ ও প্রচারনা করেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের নৌকার মাঝি, তৃনমুল নেতাকর্মীদের আস্থার ঠিকানা, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর বাংলাদেশ আওয়ামী লীগ সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী 

গনসংযোগ শেষে ড. জান্নাত আরা হেনরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশকে রোল মডেল হিসেবে উন্মোচিত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতিক দিয়েছে। ওনার প্রতি আমি অশেষ কৃতজ্ঞ, এবং ধন্যবাদ জানাই। আগামীতেও যেভাবে পাশে থেকে মানুষের জন্য কাজ করেছি। সামনেও মানুষের জন্য কাজ করে যাব। এসময় তিনি সবার দোয়া ও আসন্ন নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। 

এ সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক আব্দুল ওয়াদুদ নাসির, জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য মিজানুর রহমান দুদু, সদস্য শামসুজ্জামান আলো, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল, জেলা যুবলীগের আহ্বায়ক রাশেদ ইউসুফ জুয়েল, খোকশাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশীদ মোল্লা, প্রমুখ, এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন নেতৃবৃন্দগণ।