দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন ইসলামপুরে জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় দুই যুবক কারাগারে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পীরগাছায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রচনা, চিত্রাঙ্কন, আলোচনা সভাসহ নানা আয়োজন জুলাই গণঅভ্যুত্থান দিবসে লালপুরে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিগত সরকারের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি সংকট: বাণিজ্যমন্ত্রী যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত দেশে আরো একটি বিপ্লব আসন্ন জামায়াত আমীর জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে খেলাফত মজলিসের গণমিছিল ও সমাবেশ জাবিপ্রবিতে জুলাই-বিরোধী শিক্ষক ও কর্মকর্তাদের কর্মকাণ্ড কর্মকাণ্ড তুলে ধরে ছাত্রশিবিরের ফেস্টুন নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে '৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩ লালপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু , আহত ২ ঝিনাইগাতীতে মোবাইল কোর্টে তিন প্রতিষ্ঠানে সোয়া লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসায় গণ-অভ্যুত্থান দিবস পালিত *র‍্যাব-১৫ এর শ্বাসরুদ্ধকর অভিযানে অপহরণের শিকার ০৩ ভিকটিম উদ্ধার; অপহরণচক্রের সদস্য গ্রেফতার।* প্রতিপক্ষের ষড়যন্ত্র স্থানীয় নেতৃত্বের কোন্দলের শিকার বিএনপির ত্যাগী ও তৃণমূলের জনপ্রিয় কাজী সোহেল

জেলা পর্যায়ে ৫/১ গোলে বিজয়ী হয়েও সাসপেন্ডে ভূরুঙ্গামারীর মইদাম সরকারি প্রাথমিক বিদ‍্যালয়

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব  গোল্ডকাপ প্রাথমিক বিদ‍্যালয় ফুটবল টুর্নামেন্ট- ২০২২ এ কুড়িগ্রাম জেলা পর্যায়ে খেলায় অংশ নিয়ে ৫/১ গোলে জয় লাভ করার ১ ঘন্টা পরে বিজয়ী দলকে সাসপেন্ট করার প্রতিবাদে রাস্তা অবরোধ  করে প্রতিবাদ করেছে এলাকাবাসী। সেই সাথে  দায়ী ব‍্যক্তিদের বিরুদ্ধে ব‍্যবস্থা নেয়ারও জোড় দাবি জানান এলাকাবাসী।

বুধবার (১২ অক্টোবর ) সকাল থেকে দুপুর পর্যন্ত কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার মইদাম সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের  শিক্ষার্থী ও এলাকাবাসী এই অবরোধ  করেন।


সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানাগেছে, বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ‍্যালয় ফুটবল টুর্নামেন্ট- ২০২২  এ ভূরুঙ্গামারী উপজেলা চেম্পিয়ন হয় মইদাম সরকারি প্রাথমিক বিদ‍্যালয়। গত ১১ অক্টোবর  (মঙ্গলবার) জেলা পর্যায় খেলতে যায় দলটি। কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত খেলায় মইদাম সরকারি প্রাথমিক বিদ‍্যালয় এর মুখোমুখি হয় ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ‍্যালয়। এতে ৫/১ গোলে জয়লাভ করে মইদাম সরকারি প্রাথমিক বিদ‍্যালয়। আনন্দে মেতে ওঠে টিমসহ গোটা উপজেলার প্রতিনিধিরা। কিন্তু একটি ঘোষণায় সেই আনন্দ নিমিষেই ফুরিয়ে যায়। খেলা শেষ হওয়ার ১ ঘন্টা পর কর্তৃপক্ষ মইদাম সরকারি প্রাথমিক বিদ‍্যালয় দলকে সাসপেন্ট করে। 

বিজয়ী দলকে সাসপেন্ট করার কারণ হিসেবে বলা হয় খেলোয়াদের নামের যে তালিকা দেওয়া হয় সেই নামের  সাথে জন্ম তারিখ ও জন্ম নিবন্ধন সনদের মিল না থাকায় মইদাম সরকারি প্রাথমিক বিদ‍্যালয় দলকে সাসপেন্ট করা হলো।


এখবর এলাকায় ছড়িয়ে পড়লে মইদাম সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের  শিক্ষার্থী ও এলাকাবাসী রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানান । ১২ অক্টোবর  সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ‍্যালয় মাঠ সংলগ্ন রাস্তায় গাছের গুড়ি  ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ  করেন এলাকাবাসী। এসময় দায়ীদের বিরুদ্ধে শাস্তি মূলক ব‍্যবস্থা নেওয়ার দাবীতে নানা স্লোগান দেন।

অন‍্য একটি সূত্রের বরাত দিয়ে এলাকাবাসী জানান, উপজেলা প্রাথমিক  শিক্ষা অফিস থেকে ফাইল গুলো পাঠানোর সময় মইদাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জন্ম নিবন্ধন এর জায়গাতে বাঁশ জানী সরকারী প্রথমিক বিদ্যালয়ের জন্মনিবন্ধন নাম্বার গুলো পাঠিয়ে দেয়। সেখানে খেলোয়ারদের নাম মিল থাকলেও জন্মসনদ নাম্বারে কোন মিল পাওয়া যায়নি। সংশ্লিষ্ট অফিসের দায়িত্বে অবহেলার কারণে এমন পরিস্থিতি হয়েছে বলে জানান এলাকাবাসী।


ক্ষুদে খেলোয়ারদের অভিভাবক আলাল, আমিনুর ও  ইসমাইল হোসেন জানান বড় আশা নিয়ে ছোট ছোট বাচ্চাদের জেলা পর্যন্ত  খেলতে পাঠাইছি। ভালো খেলে জিতেও তারা বাদ পড়ছে। আমরা ধারনা করি যে এটা কোন ওপড় মহলের অবহেলার কারনে এসব হয়েছে।  আমাদের দাবী  এর সঠিক তদন্ত করে আজকের বিজয়ী দলকে পরর্বতী খেলাতে অংশ গ্রহনের ব‍্যবস্থা করতে হবে।


নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব‍্যক্তি জানান, মইদাম সরকারি প্রাথমিক বিদ‍্যালয় দলকে বাতিলের দায় কুড়িগ্রাম  জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও খেলা সংশ্লিষ্ট কর্মকর্তাগণ কোন ভাবেই এড়াতে পারেন না। কারণ এসব কাগজপত্র ১৫ দিন পূর্বে পাঠানো হয়েছে। খেলার আগে যাচাই বাছাই না করে কষ্ট করে খেলে ৫/১ গোলে বিজয়ী হওয়ার ১ ঘন্টা পরে কেন তথ্য যাচাই বাছাই করা হবে। 


এ বিষয়ে মইদাম সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম জানান, আমি অসুস্থ থাকায় সহকারি শিক্ষক মাফিদুল ইসলামকে প্রয়োজনীয় কাগজপত্রসহ অফিসে পাঠিয়েছিলাম। এতে কি কারণে এমন হয়েছে তা আমি বলতে পারবো না।

সহকারি শিক্ষক মাফিদুল ইসলাম বলেন, আমাদের বিদ‍্যালয়ের ১৭ ছাত্র (খেলোয়ারের) নামের সঠিক তালিকা ও জন্মসনদ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে সঠিক সময়ে জমা দিয়েছি। আমরা সকল তথ্য সঠিক ভাবে দিয়েছি এবং আমরা এসব খেলোয়ার নিয়েই উপজেলা চ্যাম্পিয়ন হয়েছি ৷ 


এ বিষয়ে সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ এর নিকট জানতে চাইলে  মইদাম সরকারি প্রাথমিক বিদ‍্যালয় দলকে সাসপেন্ট করার কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে বলে তিনি ফোন কেটে দেন।

Tag
আরও খবর