উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

লক্ষ্মীপুর-০৪ আসনে রকেট প্রতিক পেলেন নদীবাঁধ আন্দোলনের নেতা সাত্তার পালোয়ান

উচ্চ আদালতে রিট আবেদন করে প্রার্থিতা ফিরে পাবার পর রকেট প্রতীক পেয়েছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী, নদীবাঁধ আন্দোলনের সংগঠক, সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান। শুক্রবার  (২২ডিসেম্বর) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা এ প্রতীক বরাদ্দ দেন।


 


এর আগে গেল মঙ্গলবার উচ্চ আদালতে রিট শুনানি শেষে বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমান এবং বিচারপতি মোঃ বশির উল্লাহর দ্বৈত বেঞ্চের রায়ে প্রার্থীতা ফিরে পান তিনি। 



লক্ষ্মীপুর-৪(রামগতি,কমলনগর) আসনের রকেট প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান বলেন, আমি আমার প্রিয় রামগতি-কমলনগরকে নদীভাঙন থেকে রক্ষার জন্য দীর্ঘ ১৩ বছর ধরে নদীবাঁধ নিয়ে আন্দোলন-সংগ্রাম করছি। মাননীয় প্রধানমন্ত্রী সেখানে ৩১'শ কোটি টাকার প্রকল্প দিয়েছেন, চার বছর মেয়াদি যে প্রকল্প, সেটির আড়াই বছর শেষ, সেখানে ৫ভাগ কাজ হয়নি।


এমতাবস্থায় আমার এলাকাকে রক্ষা করার জন্য, ৭ লাখ মানুষকে রক্ষা করার জন্য, মসজিদ-মাদ্রাসা, রাস্তা-ঘাট, মানুষের ভিটেমাটি রক্ষার জন্য, বাবা-মার কবরস্থান রক্ষা করার জন্য আমি জীবনের ঝুঁকি নিয়েও এই সংসদ নির্বাচনে দাঁড়িয়েছি।


আগামী ৭জানুয়ারি আমাকে ভোট দিয়ে রামগতি ও কমলনগরের মানুষ নদীভাঙা মানুষের অধিকার আদায়ের সুযোগ দিবেন।

আরও খবর