শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আদমদীঘিতে স্বামী-শাশুড়ির নির্যাতনে হাসপাতালে নববধু

আহত সোমা বানু

বগুড়ার আদমদীঘিতে পারিবারিক কলহের জেরধরে সোমা বানু (২২) নামের এক নববধুকে তার স্বামী ও শাশুড়ি মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। আহত সোমা বানুকে পরশিরা উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করিয়েছেন। গত শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে আদমদীঘি উপজেলার দক্ষিন গনিপুর গ্রামের তিন মাথা নামক স্থানে এ ঘটনা ঘটে। 

জানাযায়, আদমদীঘি উপজেলার দক্ষিন গনিপুর গ্রামের আনোয়ার হোসেনের সাথে একই গ্রামের সোমা বানুর প্রেম সম্পর্কে ৬ মাস পূর্বে বিয়ে হয়। আনোয়ারের পরিবার বিয়ে মেনে না নেয়ায় এক মাস পূর্বে স্বামী আনোয়ার হোসেন তার স্ত্রী সোমা বানুকে নিয়ে একই গ্রামে শ্বশুরালয়ে থাকতো। গত শুক্রবার বিকেলে আনোয়ার হোসেন তার বাবার বাড়িতে গেলে তার মা ও বাবা আটক রাখে। 

হাসপাতালে ভর্তি আহত সোমা বানু জানায়, গত শুক্রবার সকাল ৬টায় তার স্বামী আনোয়ার হোসেন স্ত্রী সোমা বানুকে কৌশলে তার কাছে ডাকে। সেমতে সোমা বানু গ্রামের তিনমাথা নামক স্থানে গেলে পরিকল্পিত ভাবে স্বামী আনোয়ার হোসেন, শাশুড়ি মহসিনা বেগম দেখতে পেয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে সোমা বানুকে তারা মারধরে আহত করে। সোমার চিৎকারে তার পরিবারের লোকজন ও প্রতিবেশিরা সোমাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান। ওই গ্রামের ইউপি সদস্য শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় থানায় এখনও অভিযোগ করা হয়নি বলে পুলিশ জানায়। 

Tag
আরও খবর