রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি

নিশি রাতের সরকার দেশটাকে আজ শ্মশানে পরিণত করেছে - মির্জা ফখরুল

বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন - নিশি রাতের সরকার  শেখ হাসিনা ভোট চোর হিসেবে আন্তর্জাতিক পরিমন্ডলে আজ  পরিচিতি লাভ করেছে। অর্থ পাচার, গুম, খুন, দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজিতে দেশবাসীকে অতীষ্ঠ করে তুলেছে ।  জ্বালানী, বিদ্যুৎ, গ্যাস, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের প্রতিবাদ করতে গেলে পাখির মতো গুলি করে মানুষ  মেরে  দেশটাকে  শ্মশানে পরিণত করেছে ।    তাই  মানুষ আজ শেখ হাসিনা বিরোধী যেকোন আন্দোলনে শরীক হচ্ছেন।

বুধবার (১২ অক্টোবর) বিকালে চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড ময়দানে আয়োজিত বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

 এ সময় তিনি   বলেন, জনবিচ্ছিন্ন সরকার জনগণের রায়কে ভয় পায় বলেই তারা একদলীয় শাসন ব্যবস্থা প্রচলন করেছে। উন্নয়নের নামে হরিলুট করে দেশের বারোটা বাজিয়ে এখন স্বাধীনতা সার্বভৌমত্বতে জলাঞ্জলি দিয়ে ক্ষমতা চিরস্থায়ী করতে বিদেশীদের নিকট ধর্ণা দিচ্ছে। দেশের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি নিষেধাজ্ঞা দেশের ভাবমূর্তিই ক্ষুন্ন করেনি সারাবিশে^ বাংলাদেশকে একটি কলঙ্কজনক ও দুর্নীতিগ্রস্থ রাষ্ট্র হিসেবে নতুন পরিচয় দিয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আরও বলেন, পদত্যাগের আর কোন সময় নেই। দফা-দাবি একটাই। শেখ হাসিনার এখনই পদত্যাগ। তার অধীনে কোন নির্বাচন নয়।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মহাসমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। নগর বিএনপি’র সদস্য সচিব আবুল হাসেম বক্কর ও আবু সুফিয়ানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড.খোন্দাকার মোশারফ হোসেন, বাবু গয়েশ^র চন্দ্র রায় ,   ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহান, মীর মোহাম্মদ নাছির উদ্দীন, চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, এসএম ফজলুল হক, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও 

  সমাবেশের সমন্বয়কারী মাহবুবের রহমান শামীম, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ভিপি হারুনর রশীদ, সহ গ্রাম সরকার সম্পাদক বেলাল আহমেদ, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান,  কেন্দ্রীয় বিএনপির সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন ও হুম্মাম কাদের চৌধুরী প্রমুখ।

আরও খবর