শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

টেকনাফের বাহারছড়ায় বৈদ্যুতিক শর্টসার্কিটে ৫ বসতঘর পুড়ে ছাই

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের হলবনিয়ায় আগুনে পুড়ে গেছে ৫টি বসতঘর। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ১৫ লাখ টাকার। তবে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।শনিবার (২৩ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, কোনো একটি ঘর থেকে বৈদ্যুতিক সংযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান ও বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে আসেন। কোনো কিছু বুঝে উঠার আগেই কামাল,জাগির,সাহাব মিয়া,হোছন আহমদ,খতিজা বেগমের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ঘরগুলো থেকে দ্রুত লোকজন বেরিয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।



স্থানীয় ইউপি মেম্বার হুমায়ুন কাদের বলেন, বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া ৫নং ওয়ার্ডে বিদ্যুৎ সংযোগ থেকে আগুন লেগে ৫ পরিবার সব হারিয়ে নিঃস্ব। এসময় আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ৫টি বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।


ক্ষতিগ্রস্তরা বলেন, হঠাৎ বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আমাদের শেষ করে দিয়েছে। এখন আমাদের খোলা আকাশের নিচে বসবাস ছাড়া কোন উপায় নেই বলে জানান তারা।

Tag
আরও খবর